editor
প্রকাশিত: 6:17 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নির্বাচনে জয়ী হওয়ার পরদিনই মিষ্টি নিয়ে গেলে প্রতিপক্ষ প্রার্থীদের বাসায়। আজ বিকালে মেয়র আবদুল কাদের মির্জা তার নির্বাচনে প্রতিপক্ষ বিএনপির সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেনের বাসায় যান। এ সময় তিনি নির্বাচনে প্রতিপক্ষ দুইজনকে বলেন, আপনাদের সহযোগিতা থাকার কারণে আমি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আমি জয়ী হয়েছি। এ জয় শুধু আমার না, আপনাদেরও। এ সময় তাদের কাছে তিনি অপরাজনীতি, দুর্নীতি, সন্ত্রাস, মাদকসহ পৌরসভা পরিচালনায় সহযোগিতা চান। এনিয়ে আগামী কিছুদিনের মধ্যে তারা একটি বসারও সিদ্ধান্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, উপজেলা জামায়াতের আমীর বেলায়েত হোসেন, জামায়াত নেতা কামাল উদ্দিন প্রমুখ।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,