editor
প্রকাশিত: 7:39 PM, January 18, 2021
অনলাইন ডেস্ক
রোববার রাতে সুপার কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে অ্যাথলেটিক বিলাওয়ের স্ট্রাইকার আসিয়ের ভিয়ালিব্রেকে মেজাজ হারিয়ে থাপ্পড় দিয়ে বসেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে বার্সেলোনা তারকাকে লাল কার্ড দেখান মাঠের রেফারি জেসাস গিল মানজানো।রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ঘটে যায় এমন ঘটনা; যা কখনও কল্পনাই করেননি বার্সা সমর্থকরা। ভিয়ালিব্রের গায়ে হাত তোলার সময় মেসির পায়ে বল ছিল না। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই বিধিসম্মত ছিল না।অখেলোয়াড়ি সূচক এমন অপরাধে বার্সেলোনা অধিনায়ক মেসিকে কী শাস্তি দেওয়া যায়, তা ঠিক করতে এ সপ্তাহেই বসবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কমিটি। এমন অপরাধে সর্বোচ্চ চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি, এমন খবরই জানিয়েছে সংবাদমাধ্যম। ইএসপিএন জানিয়েছে, ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে যে বার্সা দুই ম্যাচে পাচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, কমিটি যদি মনে করে ভিয়াব্রেকে আক্রমণ করেছেন মেসি, তাহলে বার্সেলোনা তারকাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে। শৃঙ্খলাবিধানের অনুচ্ছেদ ৯৮-এর অধীনে এ শাস্তি দেওয়া হতে পারে। বার্সার মূল দলের হয়ে ৭৫৩তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখলেন মেসি। এর আগে বার্সা ‘বি’ দলের হয়ে একবার লাল কার্ড দেখেছিলেন তিনি।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,