editor
প্রকাশিত: 3:30 PM, January 20, 2021
অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ অভিষেক হয়েছে বোলিং অলরাউন্ডার হাসান মাহমুদের।প্রথম ম্যাচেই জাত চেনালেন তিনি। ৩০তম ওভারে রভমেন পাওয়েল (২৮) ও রেইমন রাইফারের (০) ইউকেট নিয়ে জোড়া আঘাত হানেন উইন্ডিজ শিবিরে। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও ৩২তম ওভারে আকিল হোসেইনের উইকেট তুলে নেন।
বাংলাদেশ টিমের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয় এই পেসারের। ৩২.২ ওভারে ১০ উইকেট খুইয়ে ১২২ রানে উইন্ডিজ ইনিংস শেষ হয়।
ধারাবাহিকভাবে ভালো বোলিং করায় জাতীয় দলে স্থান হয় তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।ঘরোয়া ক্রিকেট ও বঙ্গবন্ধু বিপিএলে ধারাবাহিক পারফরম করায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও ভালো বল করেছেন তিনি। লক্ষ্মীপুরের এ পেসার নিয়মিতই বল করতে পারেন ১৪০ কিলোমিটারের আশপাশে, যা গত বিপিএলেও প্রমাণ করেছেন।অনেক সময় রান দিলেও দারুণ কিছু ডেলিভারিতে নিজের সম্ভাবনার প্রমাণও রেখেছেন। ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ৩ জানুয়ারি সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নেওয়াই তার সবচেয়ে বড় সাফল্য।
হাসানের বোলিংয়ে কিছু বৈচিত্র্য থাকলেও সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন গতি দিয়ে। সর্বোচ্চ ঘণ্টায় ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন এ টুর্নামেন্টে।
বিসিবি সভাপতি নাজমুল হাসানও একাধিকবার তার প্রশংসা করে বলেছেন, ‘হাসান মাহমুদ একজন সম্ভাবনাময় ক্রিকেটার। সে বেশ জোরে বল করতে পারে।’
তাই গতি ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকিয়েই হাসানকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা সৌম্য সরকারও ফিরেছেন একাদশে। কোচের দেওয়া আভাস অনুযায়ী ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান।
বাংলাদেশ টিমে খেলছেন, তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
S/H(Ripa-)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,