editor
প্রকাশিত: 3:35 PM, January 20, 2021
অনলাইন ডেস্ক
বৃষ্টির বাধায় এক ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যচ শুরু হয়েছে। লম্বা এই বিরতিতে কমেনি ম্যাচের দৈর্ঘ্য। বিরতির পর মাঠে নেমেই মুস্তাফিজ তুলে নেন দ্বিতীয় উইকেটটি।গালিতে ডান দিক ঝাঁপিয়ে পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বলকে তালুবন্দি করলেন লিটন দাস। এর ফলে মুস্তাফিজুর পেলেন রহমান জশুয়া ডি সিলভার উইকেট।
বাঁহাতি পেসারকে ড্রাইভ করতে চেয়েছিলেন ডি সিলভা। ব্যাটের কানায় লেগে বল যাচ্ছিল থার্ড ম্যানে। এমন কিছুর জন্যই গালিতে ছিলেন লিটন। দারুণ দক্ষতায় কাজে লাগান কঠিন সুযোগ।
১৩ বলে ১ চারে ৯ রান করেন ডি সিলভা। ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৫/২। দুটি উইকেটই নিয়েছেন মুস্তাফিজ। ক্রিজে আন্দ্রে ম্যাককার্থির সঙ্গী অধিনায়ক জেসন মোহাম্মেদ।
বৃষ্টি থামার পর শুরু হয়েছিল মাঠ প্রস্তুতের কাজ। সরানো হয়েছিল কাভার। প্রস্তুতি চলছিল খেলা শুরুর। এমন সময়ে আবার নেমেছে বৃষ্টি।
সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। বৃষ্টির চোখ রাঙানির মধ্যেই শুরু হয়েছিল খেলা। চতুর্থ ওভারের মাঝপথে নেমেছে বৃষ্টি, বন্ধ হয়ে গেছে খেলা।
৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫/১। জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি দুই জনেই ৪ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউ করে বিদায় করেছেন সুনিল আমব্রিসকে।
আগের ওভারের শেষ বলে রুবেল হোসেনকে চমৎকার এক ছক্কা হাঁকান আমব্রিস। বাঁহাতি পেসার মুস্তাফিজের মিডল স্টাম্পে পড়া বল খেলতে চেয়েছিলেন লেগে। কিন্তু একটু ভেতরে ঢোকা বলের লাইন মিস করেন এই ওপেনার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার, রিভিউয়েও পাল্টায়নি সিদ্ধান্ত।
২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০/১। ক্রিজে জশুয়া ডি সিলভার সঙ্গী আন্দ্রে ম্যাককার্থি।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,