editor
প্রকাশিত: 3:44 PM, January 20, 2021
অনলাইন ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও হাসান মাহমুদের তাণ্ডবে ১২২ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ।দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই ৪ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।
এই ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। আর এর প্রথম উইকেটেই সাকিবের হয়েছে দারুণ মাইলফলক। নিজেদের মাটিতে এটি ওয়ানডেতে সাকিবের ১৫০তম উইকেট।
অন্যদিকে অভিষেক ম্যাচেই জাত চেনালেন হাসান মাহমুদ। ৩০তম ওভারে রভমেন পাওয়েল (২৮) ও রেইমন রাইফারের (০) উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন উইন্ডিজ শিবিরে।
হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও ৩২তম ওভারে আকিল হোসেইনের উইকেট তুলে নেন হাসান মাহমুদ।
বাংলাদেশ টিমের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয় এই পেসারের। ৩২.২ ওভারে ১০ উইকেট খুইয়ে ১২২ রানে উইন্ডিজ ইনিংস শেষ হয়।
ধারাবাহিকভাবে ভালো বোলিং করায় জাতীয় দলে স্থান হয় তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
১২২ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সফরকারীদের দ্বিতীয় সর্বনিম্ন। ম্যাচে সাকিব ৪, হাসান ৩, মোস্তাফিজ ২ এবং মেহেদী হাসান মিরাজ ১ উইকেট পান।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,