admin
প্রকাশিত: 8:02 PM, January 20, 2021
অনলাইন ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এসময় আংশিক যুক্তিতর্ক প্রদর্শন করেছে আসামি পক্ষ।বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে যুক্তিতর্ক উপস্থাপিত হয়। আগামীকালও এ আদালতে যুক্তিতর্ক প্রদর্শন করবে আসামীপক্ষের আইনজীবীরা।
এদিকে, রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক প্রদর্শন করে বক্তব্য রাখেন অতিরিক্ত এটর্নি জেনারেল এসএম মুনীর, ডেপুটি এটর্নি জেনারেল সুজিত মুখার্জী, ডেপুটি এটর্নি জেনারেল শাহীন মৃধা, সাতক্ষীরার পিপি অ্যাড. আব্দুল লতিফ, সাবেক পিপি অ্যাড. এসএম হায়দর, সাবেক পিপি অ্যাড. ওসমান গনি প্রমুখ। অন্যদিকে, বিবাদীপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাড. শাহানারা আক্তার বকুল, অ্যাড. আব্দুল মজিদ, অ্যাড. মিজানুর রহমান পিন্টু ও অ্যাড. তোজাম্মেল হোসেন।
রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে ২০ জন সাক্ষীর জবানবন্দী পৃথক পৃথকভাবে তুলে ধরেন। এসময় বলা হয় সাক্ষীদের জবানবন্দিতে এই মামলার অভিযোগ পুরোপুরি প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে অতিরিক্ত এটর্নি জেনারেল প্রত্যক্ষ সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে বলেন, ১৯৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার জন্য বিভিন্নরকম চেষ্টা করে। কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট সংঘটিত শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা তারই অংশ।
তিনি আরও বলেন, ন্যায়বিচার হলে আসামিরা প্রত্যেকে দোষী প্রমাণিত হবেন এবং সর্বোচ্চ সাজা পাবেন। অপরদিকে বিবাদীপক্ষের আইনজীবি আব্দুল মজিদ বাদী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মামলার বিবরণ তুলে ধরে বলেন, এর মধ্যে তথ্যগত অসংলগ্নতা ও অসংগতি রয়েছে। সাক্ষীদের জবানবন্দিতে আসামিরা কোনভাবেই দোষী প্রমাণিত হয়নি। কয়েকটি ক্ষেত্রে বলা হয়েছে, তৎকালীন বিএনপি দলীয় সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পরামর্শ ও নির্দেশ মোতাবেক তার অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে বাদী তার এজাহারে উল্লেখ করেছেন।বিবাদীপক্ষের যুক্তিতর্ক স্থাপন বুধবারের মত অসমাপ্ত থাকে। বৃহস্পতিবার বিবাদীপক্ষ তাদের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,