admin
প্রকাশিত: 6:08 PM, January 21, 2021
অনলাইন ডেস্ক:
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর দেখা যাবে না লাসিথ মালিঙ্গাকে। শ্রীলঙ্কান এই ফাস্ট বোলার বুধবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। আইপিএলের চতুর্দশ আসরকে সামনে রেখে বুধবার ছিল ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। বর্তমান চ্যাম্পিয়নরা চেয়েছিল মালিঙ্গাকে ধরে রাখতে। তবে পরিবারকে বেশি সময় দিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই পেসার।আরব আমিরাতে হওয়া সর্বশেষ আসরে ব্যক্তিগত কারণে খেলেননি মালিঙ্গা।
বুধবার মুম্বই ইন্ডিয়ান্সকে পাঠানো বার্তায় মালিঙ্গা বলেন, ‘মহামারী পরিস্থিতি ও ভ্রমণে বিধিনিষেধের কারণে আমার পক্ষে আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা কঠিন। আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছি। আমার মনে হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সময়।মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছি। তারা আমার কথা বুঝতে পেরেছে এবং আমাকে সমর্থন করেছে। মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে এবং দুর্দান্ত ১২টি বছর কাটানোর জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই।
’২০০৮ সালে শুরু হওয়া আইপিএলের প্রথম আসর থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন মালিঙ্গা। এরমধ্যে ২০১৮ সালে খেলেননি কোন ম্যাচ, ছিলেন বোলিং পরামর্শকের ভূমিকায়। মুম্বইয়ের পাঁচ শিরোপার চারটিতেই বড় অবদান লঙ্কান কিংবদন্তি পেসারের। ১৭০ উইকেট নিয়ে আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন মালিঙ্গা। বিপিএলে তিনি খেলেছেন খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের হয়ে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজে জ্যামাইকা তালওয়াস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টারসের হয়েও খেলেছেন।
সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২৯৫ ম্যাচে ৩৯০ উইকেট তার। তার চেয়ে বেশি উইকেট আছে কেবল ডোয়াইন ব্রাভোর। ক্যারিবিয়ান তারকার শিকার ৪৭১ ম্যাচে ৫১৫ উইকেট!মালিঙ্গা সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে, শ্রীলঙ্কার হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে। টেস্ট ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছেন। জাতীয় দলের হয়ে কেবল টি-টোয়েন্টিতে খেলে যাচ্ছেন মালিঙ্গা।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,