editor
প্রকাশিত: 8:24 PM, January 21, 2021
-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান,
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি বলেছেন, সুশিক্ষিত শিক্ষার্থীরাই দেশ গড়ার কারিগর হবে। বিএনসিসিকে যুগোপযোগী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিএনসিসির প্রতিটি শিক্ষার্থী দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।তিনি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষক মিলনায়তনে ৭ বিএনসিসি ব্যাটালিয়ানের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বিএনসিসির কর্মকান্ড আরো তরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন।ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর সাব্বির আহমদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন ড. মো. আশরাফুল করিম, লে. মো. মনিরুল ইসলাম, লে. জেবা আমাতুল হান্না, লে. মোহাম্মদ হেলাল উদ্দিন, পিইউও এ. কে. এম. বাকির হোসেন হাওলাদার, পিইউও শাহ মোহাম্মদ জুলফাজল, পিইউও সৈয়দ হাসান মাহমুদ, পিইউও মো. লাহিন উদ্দিন, পিইউও মো. সুয়েবুর রহমান, পিইউও অসিম কুমার তালুকদার, টিইউও মোহাম্মদ মজির উদ্দিন, টিইউও মো. শওকত হোসেন, পিইউও মো. রবিউর রহমান, টিইউও দিলীপ মজুমদার, টিইউও মোহাম্মদ মানিক খান, টিইউও মো. সামসুদ্দোহা রাজু, টিইউও মো. দেলোয়ার হোসেন খান।
ধন্যবাদ বক্তব্য প্রদান করেন সিলেট মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজের অধ্যাপক আহমদ হোসেন। এর আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএমপি বিদ্যালয়ে এসে পৌছালে ব্যাটালিয়ান কমান্ডার ড. তোফায়েল আহমদ ও লে. মো. মনিরুল ইসলাম ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে বিএনসিসি প্রদত্ত গার্ড অব ওনারের সালাম গ্রহণ করেন। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,