admin
প্রকাশিত: 9:13 PM, January 23, 2021
অনলাইন ডেস্ক:
নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্বখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বদের দিকে ঝুঁকেছে সৌদি আরব। আগামী মাস থেকে দেশটি বিশাল আকারে শুরু করবে ‘ভিজিট সৌদি আরব’ ক্যাম্পেইন। এই প্রচারণায় অংশ নিতে সৌদির পর্যটন বোর্ড প্রস্তাব দিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে।
তবে ৬২ কোটি টাকার এই প্রস্তাব পর্তুগিজ সুপারস্টার ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। একই প্রস্তাব লিওনেল মেসিকেও দেয়া হয়েছে বলে দাবি টেলিগ্রাফের।মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলো দেশটির বেশ কিছু ব্যাপার নিয়ে সমালোচনা করায় বহির্বিশ্বে সৌদি আরব কিছুটা ইমেজ সংকটে।
ভাবমূর্তি পুনরুদ্ধারে দেশটি ছুটছে ক্রীড়া ইভেন্ট ও ক্রীড়া ব্যক্তিত্বদের পেছনে। কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছে। ২০১৯ সালে স্প্যানিশ সুপার কাপ হয়েছে সৌদি আরবে।১২ কোটি ইউরোর বিনিময়ে তিন বছরের জন্য স্প্যানিশ সুপার কাপ সৌদিতে আয়োজন করতে চুক্তি করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
২০২১ সালের ফর্মুলা ওয়ানের শেষ রাউন্ডের আগের রেসটি হবে জেদ্দায়। সৌদির সঙ্গে এই চুক্তি করায় ব্যাপক সমালোচিত হয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ।
রোনালদো কেন সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন? এমন প্রশ্নের জবাবে টেলিগ্রাফকে কোন উত্তর দেয়নি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের মুখপাত্র। লিওনেল মেসিও কী রোনালদোর মতোই সৌদির প্রস্তাবে না করেছেন? এক্ষেত্রেও একই জবাব পেয়েছে টেলিগ্রাফ।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,