editor
প্রকাশিত: 1:29 PM, January 24, 2021
অনলাইন ডেস্ক
যশোরের শার্শা উপজেলা থেকে চুরি হওয়া ২৪ দিনের নবজাতককে সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে। ওই শিশুর নাম তাহসিন।অপহরণের তিন দিন পর শনিবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।শিশু তাহসিন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল দম্পতির একমাত্র সন্তান।এদিকে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে; তারা হলো- কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মিলন গাজীর স্ত্রী সালমা খাতুন (২৩) ও তার শ্বশুর লুৎফর গাজী (৫৫)।শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের লুৎফর রহমান গাজীর বাড়ি থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিশুটিকে উদ্ধার করা হয়। এর পর অভিভাবকদের কাছে নবজাতকটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।এর আগে গত বুধবার শার্শা থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি মামলা হয়। শিশুটি উদ্ধারের পর ওই মামলাটি নিয়মিত মামলা হিসেবে নেওয়া হয়।আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য যশোর পিবিআই হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারের পর পরই শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।ওই নবজাতকের বাবা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম বলেন, গত ২০ জানুয়ারি এক নারী বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী পরিচয় দিয়ে বাড়িতে গিয়ে স্ত্রী জান্নাতুলকে মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেবেন বলে প্রলোভন দেখায়।গত বুধবার সকালে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলে ওই নারী আশরাফুলের স্ত্রী ও মাকে বাগআঁচড়া বাজারে নিয়ে যায়। একপর্যায়ে তারা নাশতা করার জন্য বাগআঁচড়া বাজারে একটি হোটেলে যায়।কৌশলে ওই নারী তাদের নাশতার টেবিলে রেখে নবজাতক তাহসিনকে কোলে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হোটেলের চারপাশে তাদের খোঁজ করা হয়; কিন্তু কোথাও পাওয়া যায়নি। এর পর শার্শা থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি মামলা করা হয়।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,