admin

প্রকাশিত: 5:23 PM, January 24, 2021

ভৈরবে ২ কাউন্সিলর প্রার্থী চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ১২,

ভৈরবে ২ কাউন্সিলর প্রার্থী চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ১২,

অনলাইন ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্য এক সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় প্রার্থী আশরাফ উদ্দিনের অফিস ভাংচুর করা হয়। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।ভৈরব পৌরসভার ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফজলুর রহমান ও সাবেক কাউন্সিলর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিনের সমর্থকরা নির্বাচনী প্রচারণাকালে ঘটনাটি ঘটে।

আসন্ন পৌরসভা নির্বাচনে তারা একই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এবং সম্পর্কে তারা চাচা-ভাতিজা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।উভয়পক্ষের আহতরা হলেন- আজাদুল ইসলাম (৫৫), ফজর আলী (৩০), জাহাঙ্গীর (২৫), আকরাম (৩২), আকাশ (২৩) ফরিদ (৫০), সুরুজ মিয়া (৩০), সাব্বির (২৪), হেলিম (২২), জামাল (২০) সোহেল (২৮), জাকির (৩২)। গুরুতর আহত ( অব.) সৈনিক আজাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে দুই প্রার্থী এলাকায় প্রচারণার সময় উভয়পক্ষের সমর্থকরা তর্কে লিপ্ত হয়। তারা এ সময় মুখোমুখি অবস্থানে ছিল। এ সময় এক পর্যায়ে উচ্ছৃঙ্খল কিছু সমর্থক আশরাফ উদ্দিনের ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছবি, চেয়ার-টেবিল ভাংচুর করে।তবে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী ফজলুর রহমান বলেছেন, অফিসে আমার সমর্থকরা হামলা ও ভাংচুর করেনি।

বরং তারা পাথর নিক্ষেপ করে আমার সমর্থকদের আহত করেছে।তার দাবি আশরাফ উদ্দিনের সমর্থকরা নিজেরা এসব ভাংচুর করে এর দায় আমার ওপর চাপাচ্ছে। তারা আমাকে নির্বাচন ঠেকাতে মামলা দেয়ার উদ্দেশ্যে এ ঘটনা ঘটায়।আশরাফ উদ্দিন বলেন, আমি আজ (রোববার) সকালে এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার করছিলাম। আমার প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে একই স্থানে সমর্থক নিয়ে এসে অযথা ঝগড়া শুরু করে। এ সময় আমি বাধা দিলে তাদের সমর্থকরা দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার আওয়ামী লীগ অফিস, ছবি, চেয়ার-টেবিল ভেঙে রাস্তায় ফেলে দেয়।

তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জিল্লুর রহমানের ছবি পর্যন্ত ভাংচুর করে।তিনি বলেন, আমার সমর্থক অবসরপ্রাপ্ত সৈনিক আজাদুলকে মেরে গুরুতর আহত করেছে।ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, দুজন প্রার্থীই একে অপরের বিরুদ্ধে অপপ্রচার করে। আশরাফ উদ্দিন মনোনয়ন জমা দেয়ার আগেই নির্বাচনী অফিস করা সঠিক কাজ করেনি। ঝগড়া সংঘর্ষ করে এখন বলছে ওয়ার্ড আওয়ামী লীগ অফিস। ফজলুর রহমান তারই চাচা হয়। ভৈরবের অন্য ১১টি ওয়ার্ডে প্রার্থীদের মধ্য প্রচারণায় কোনো ঝামেলা নেই। অথচ তারা প্রতিদিন ঝগড়া করে।তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,