editor
প্রকাশিত: 1:31 PM, January 25, 2021
অনলাইন ডেস্ক
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যানবাহন পারাপার কমে যাওয়ায় রাজস্বও কমে গেছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ১১ ঘণ্টা, বাংলাবাজার-শিমুলিয়া সাড়ে নয় ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে নয় ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এতে এসব ঘাটে আটকা পড়ে হাজারও যানবাহন। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের। প্রতিনিধিদের পাঠানো খবর-
মানিকগঞ্জ : টানা সাড়ে ১১ ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ফেরি বন্ধ থাকায় ঘাটের দু’প্রান্তে আটকে রয়েছে সহস্রাধিক বিভিন্ন ধরনের যানবাহন। শনিবার রাতে আসা যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলো রোববার বিকালে পার শেষ হয়েছে। আর দিনের আসা বাসগুলো পার হতে সন্ধ্যা গড়িয়ে যাবে। তিনি জানান, গত কয়েকদিন ধরে ঘনকুয়াশার কারণে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে পার হতে আসা যানবাহনের যাত্রী ও শ্রমিকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
শিবচর (মাদারীপুর) : বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে। রোববার সকাল ১০টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়া সকাল থেকে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য জানায়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বাংলাবাজার ঘাটে আটকে থাকে দুই শতাধিক পরিবহন। এছাড়াও লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে।লৌহজং (মুন্সীগঞ্জ) : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নয় ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল সাড়ে ৯টা থেকে সব ফেরি ও নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার রাত ১টা থেকে বন্ধ ছিল এ নৌরুটের সব ধরনের ফেরি ও নৌচলাচল। ঘনকুয়াশার কারণে দিক নির্ণয় করতে না পারায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল রাখা হয়।
মাওয়া বিআইডব্লিউটিসি মেরিন অফিসার আহম্মেদ আলী জানান, কুয়াশার কারণে ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকলেও সকালে ফেরি চলাচল শুরু হওয়ায় তা স্বাভাবিক হয়ে যায়।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,