admin
প্রকাশিত: 2:35 PM, January 25, 2021
অনলাইন ডেস্ক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় একটি ট্রাক, ৫টি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন
।সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখি একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনিতে (রেলিং) ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা ৫টি প্রাইভেটকার ও শেষে একটি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগে।
শেষের প্রাইভেটকারটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তবে আহতের মাত্রা গুরুতর নয়। গাড়িগুলো ধীর গতিতে চলছিলো বলে বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।
এদিকে দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের এক পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,