admin
প্রকাশিত: 2:45 PM, January 25, 2021
স্পোর্টস ডেস্ক:
ফিফটির পর ধৈর্য্যহারা হয়ে গিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। যার খেসারত দিতে হলো তাকে। ব্যক্তিগত ৬৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরলেন এ ড্যাশিং ওপেনার।তামিমকে ফিরিয়েছেন ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দেওয়া আলজারিও জোসেফ।
নিজের ও ইনিংসের প্রথম ওভারেই শূন্যরানে ওপেনার লিটন দাসকে আউট করেন জোসেফ। এবার তার শিকার আরেক ওপেনার তামিম ইকবাল।একের পর এক শর্ট বল করে যাচ্ছিলেন জোসেফ। অবশেষে পরিকল্পনা সফল হয় তার। ২৮তম ওভারের শেষ বলে জোসেফের করা শর্ট বল খেলতে গিয়ে মিডউইকেটে দাঁড়িয়ে থাকা আকিল হোসেইনের হাতে ক্যাচ তুলে দেন তামিম।জোসেফের শর্ট বল লেগে ঘুরিয়েছিলেন তামিম। ঠিক মতো খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ধরা পড়েন মিডউইকেটে।
ভাঙে ১২১ বল স্থায়ী ৯৩ রানের জুটি।ওভারের শুরুতে অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন তামিম। সেটা কাজে লাগাতে পারেননি আকিল। পরের সহজ সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেন তিনি।আউট হওয়ার আগে ৮০ বল মোকাবিলা করে ৬৪ রান করেন তামিম। এর আগে জেসন মোহাম্মেদের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূরণ করেন তামিম ইকবাল।
ওয়ানডেতে বাঁহাতি এই ওপেনারের ৪৯তম ফিফটি।প্রথম ২৯ বলে ২৮ রান করেন তামিম। এরপর দেখেশুনে খেলতে থাকেন। পরের ২২ রান করতে ৪১ বল খরচ করেন। অবশেষে ৭০ বলে পঞ্চাশ স্পর্শ করেন। ফিফটি হাঁকানোর পরের বলেই ধৈর্য্যহারা হয়ে পড়েন অধিনায়ক। জেসন মোহাম্মেদকে ছক্কায় ওড়ান বাংলাদেশ অধিনায়ক। ইনিংসে স্বাগতিকদের প্রথম ছক্কা এটি।এ সিরিজে চমৎকার ফর্মে আছেন তামিম। অধিনায়কত্বের চাপ সামলে রান করছেন। প্রথম ম্যাচে করেছিলেন ৪৪ রান।
পরের ম্যাচে করলেন ৫০। এবার করলেন ৬৪।তামিম আউটের পর সাকিবকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৮ রান। হাফসেঞ্চুরির পথে সাকিব। ৭০ বলে ৪০ রান করেছেন সাকিব। আর ১৫ বলে ১৮ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,