admin
প্রকাশিত: 1:54 PM, January 26, 2021
অনলাইন ডেস্ক:
ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।এর ফলে দুই দেশের সীমান্তে আমদানি-রপ্তানি পণ্য নিয়ে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টযাত্রী যাতায়াতও রয়েছে স্বাভাবিক।ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।
আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা প্রজাতন্ত্র দিবসের ছুটিতে থাকায় আজ মঙ্গলবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চলবে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার কারণে উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে । বেনাপোল কাস্টম হাউসে সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য লোড ও ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড চলবে।’
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,