editor
প্রকাশিত: 5:19 PM, January 28, 2021
অনলাইন ডেস্ক
আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসরে খেলবেন বাংলাদেশের ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। তাকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস।শুধু নেয়-ই নি তাকে, রীতিমতো দলটির অধিনায়ক করা হয়েছে নাসিরকে। আজ এক অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে পুনে ডেভিলস।তার অধীনে খেলবেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান, পাক পেসার মোহাম্মদ আমিরসহ আরও বেশি কিছু তারকা ক্রিকেটার।ফিটনেস না থাকায় দেশের ঘরোয়া দুটি টুর্নামেন্টে ঠাঁই হয়নি নাসির হোসেনের। নাসির কী সত্যি খেলায় ফিরতে চাচ্ছেন কি না – তা নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকে।আর সেই নাসির টি-টেন লিগের চতুর্থ আসরে পুনে ডেভিলসের নেতৃত্বে দেবেন। নাসিরের দলে রয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান।আজ বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে টি-টেন লিগের। আর আজই মাঠে নামছে নাসিরের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে পুনে ডেভিলস। এবারের টি-টেন লিগে নাসির ও মনির ছাড়াও আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন – তাসকিন আহমেদ, আফিফ হোসেন ও মেহেদী হাসান, মুক্তার আলী, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেক হোসেন, তাসকিন ও মুক্তার আলীকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। তবে উইন্ডিজ সিরিজে অংশ নেওয়ায় এই দলে তাসকিনের পরিবর্তে দেখা যাবে সোহাগ গাজীকে। ফ্র্যাঞ্চাইজিটির আইকন থাকছেন শোয়েব মালিক। দলে রয়েছেন পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।এরপর বাংলা টাইগার্স দলে দেখা যাবে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসানকে। এই দলটির আইকন ক্রিকেটার শ্রীলঙ্কার ইসুরু উদানা। দলে আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।টি-টেন লিগ ২৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি।পুনে ডেভিলস স্কোয়াড:
ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করন কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,