editor

প্রকাশিত: 12:26 PM, September 19, 2020

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

7

নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড আদেশ দেন।

এর আগে ৮ আসামিকে আদালতে হাজির করে তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

6

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিতাসের এই আট কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দায়িত্বে অবহেলার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

2

এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে ওই আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি মাইনুল হাসান বলেন, তদন্তের এ পর্যায়ে আমরা তাদের গ্রেফতার করেছি।

6

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একজন।

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

2 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

4 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

5 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
8