editor
প্রকাশিত: 7:54 PM, February 7, 2021
২১০ রানের অনবদ্য ইনিংস খেলে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হওয়া বাঁ-হাতি ব্যাটসম্যান কাইল মেয়ার্স। চার-ছক্কার ফুলঝুড়ি, সময়পযোগী বুদ্ধিদীপ্ত ব্যাটিংএ ৩৯৫ রানের বিশাল টার্গেটকে তিনি মামুলি বানিয়ে ফেলেছিলেন। মেয়ার্স। এর আগে জাতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৬৬৮ রান রয়েছে মেয়ার্সের
করোনা ও ব্যক্তিগত কারণে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারসহ টেস্ট দলের শীর্ষ খেলোয়াড়রা এবারের বাংলাদেশ দলে আসেননি। যার সুবাদে রঙ্গিন পোশাকে ওয়েস্ট ইন্ডিজের ৫টি ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে টেস্ট দলে সুযোগ হয় মেয়ার্সের। কিন্তু অভিষেকেই যে ডাবল-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক জয় এনে দিবেন, তা হয়তো মেয়ার্স নিজেও জানতেন না। ম্যাচের পঞ্চম দিনের অন্তিম মুহূর্তে মেয়ার্স প্রমাণ করেন, ৪১৫ মিনিট ক্রিজে থেকে ৩১০ বল খেলে দলকে জয়ের মালা পড়িয়ে দেয়া যায়।
খর্বশক্তির দল নিয়ে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজকে জয়ের মালা পড়াতে গিয়ে রেকর্ড বইয়ের বহু জায়গায় নাম উঠেছে মেয়ার্সের।২০টি চার ও ৭টি ছক্কায় ২১০ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি হয়েছেন অভিষেকে ডাবল-সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটসম্যান। তার স্কোরটি পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে। এর আগে এই তালিকায় সবার আগে নাম লেখান ইংল্যান্ডের টি ফস্টার। ১৯০৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে তিনি ৩৭টি চারে ২৮৭ রান করেন।
এরপর একে-একে সেই তালিকায় নাম তোলেন ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো , শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পু , নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার ও দক্ষিণ আফ্রিকার জক রুডলফ। দীর্ঘ ১৮ বছর পর এশিয়ার মাটিতে অভিষেকে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল-সেঞ্চুরি করলেন মেয়ার্স। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে অপরাজিত ২২২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার রুডলফ। তার আগে ১৯৮৭ সালে নিজ মাঠ কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২০১ রান করেছিলেন লঙ্কান কুরুপ্পু।
অভিষেক টেস্টে ম্যাচের তৃতীয় বা চতুর্থ ইনিংসে মেয়ার্সের ডাবল-সেঞ্চুরি প্রথম দেখল ক্রিকেট বিশ্ব। সেই সাথে সর্বোচ্চ রানের মালিক এখন মেয়ার্স। তিনি ভেঙে দিয়েছেন তার স্বদেশির ৯১ বছরের পুরনো রেকর্ড। গত ৯১ বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জর্জ হ্যাডলি । ৭৪ বছর বয়সে মারা যাওয়ায় হ্যাডলি ১৯৩০ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ম্যাচের তৃতীয় ইনিংসে ১৭৬ রান করেছিলেন। মেয়ার্সের আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে মাত্র দু’জন ব্যাটসম্যান অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সেঞ্চুরির করেছিলেন। তারা হলেন- লেন বাইচান ও ডোয়াইন স্মিথ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,