editor

প্রকাশিত: 11:17 AM, February 8, 2021

ছোট ভুলের বড় মাশুল দিল বাংলাদেশ!

ছোট ভুলের বড় মাশুল দিল বাংলাদেশ!

চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও হারতে হবে—এমন ভাবনা দুঃস্বপ্নেও ভাবেনি বাংলাদেশ দল। কাইল মেয়ার্সের ব্যাটে চড়ে সে অসম্ভবকেই কাল সম্ভব করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এটাও ঠিক, বাংলাদেশ দলের কিছু দুর্বলতার সুযোগ নিয়েই অবিশ্বাস্য এই জয় পেয়েছেন মেয়ার্সরা।

কাল টেস্টের পঞ্চম দিনে প্রায় চার শ রান তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশ দলের তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানেরই মূলত দায়িত্ব ছিল ম্যাচ জেতানোর। কিন্তু তিনজন মিলে ১১৪.৩ ওভার বল করেও পারেননি ক্যারিবীয়দের অলআউট করতে।

‘পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, পঞ্চম দিনের উইকেটে স্পিনারদের জন্য কিছু না কিছু থাকেই’—কথাটা সাবেক পাকিস্তানি স্পিনার সাকলায়েন মুস্তাকের। অথচ কাল স্পিনাররা যেন সাগরিকার উইকেটে কিছুই খুঁজে পেলেন না! বল বাঁক খেলেও গতি ছিল মন্থর। থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যানদের জন্য সেই বাঁক সামলানো কঠিন কিছু হয়নি।

এমন উইকেটে দরকার গতি ও ফ্লাইটের বৈচিত্র্য, ক্রিজের ব্যবহার আর নিয়ন্ত্রণ। বাংলাদেশ দলের স্পিনারদের বলে এসব কিছুই দেখা যায়নি। টেস্টে মিরাজের বেশির ভাগ সাফল্য এসেছে স্পিন–সহায়ক উইকেটে, এ রকম ফ্ল্যাট উইকেটে নয়। নাঈমও ছিলেন অধারাবাহিক। ঠিক জায়গায় যতক্ষণ বল করছেন, তাঁকে খেলা মুশকিল ছিল। কিন্তু নাঈম প্রায় প্রতি ওভারেই শর্ট বল দিয়ে বাটসম্যানদের বাউন্ডারি মারার সুযোগ দিয়েছেন। তাইজুলই যা একটু চেষ্টা করে গেছেন। কিন্তু একা আর কতই–বা সম্ভব!

চোটের কারণে সাকিব আল হাসান না থাকায় বাংলাদেশের স্পিন আক্রমণটা হয়ে যায় দুর্বল। ফ্ল্যাট উইকেটে ব্যাটসম্যানকে আউট করার কৌশলটা সাকিবের চেয়ে ভালো জানা নেই কারও। ক্যারিয়ারের শুরুতেই এই শিল্প রপ্ত করেছেন তিনি, যখন ব্যাটিং উইকেটে বাংলাদেশ টেস্ট খেলত ড্রর জন্য। অন্যদিকে মিরাজরা ক্যারিয়ারের শুরু থেকেই খেলছেন স্পিন–বান্ধব উইকেটে। ব্যাটিং–বান্ধব উইকেটে ব্যাটসম্যানদের আউট করার শিল্পটা যে এখনো শেখা বাকি তরুণদের! তার ওপর এই সিরিজে তাঁদের শেখানোর বা ভুল ধরিয়ে দেওয়ারও কেউ নেই দলে। করোনার কারণে গত মার্চ থেকেই দলের সঙ্গে নেই স্পিন কোচ। এই সময়ে দলের সঙ্গে স্পিন পরামর্শক ডেনিয়েল ভেট্টোরি থাকলে হয়তো মিরাজ–তাইজুলদের পরিকল্পনাটা আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারতেন তিনি।

অধিনায়কত্ব পাওয়ার পর মুমিনুল হক কাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্টেই প্রথম পূর্ণ শক্তির দল পেয়েছেন। নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসান ফিরেছেন। ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমও। কিন্তু প্রথম ইনিংসেই চোটের কারণে সাকিব ম্যাচ থেকে ছিটকে পড়েন। শেষ দিন তামিমও মাঠে ছিলেন না দিনের অধিকাংশ সময়। মুশফিক ছিলেন কখনো ফাইন লেগে, কখনো থার্ড ম্যানে। চাপের মুখে মুমিনুলকে মাঠে বেশ একাই মনে হয়েছে।

চট্টগ্রাম টেস্টজুড়ে বাংলাদেশ দলের ফিল্ডারদের হাত ছিল পিচ্ছিল। দুই ইনিংসেই উইকেটের আশপাশের ফিল্ডাররা ক্যাচের সুযোগ হাতছাড়া করেছেন। আর পুরো টেস্টেই রিভিউ নেওয়ায় বাংলাদেশ দল ছিল এলোমেলো। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বেশ কিছু ভুল সিদ্ধান্ত ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। বড় ক্ষতিটা হয়েছে টেস্টের পঞ্চম দিন। কাল ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যাচ জেতানোর দুই নায়ক এনক্রুমা বোনার ও কাইল মেয়ার্সকে রিভিউ নিয়ে ফেরানোর সুযোগ ছিল। কিন্তু সিদ্ধান্তহীনতায় দুটি সুযোগই হাতছাড়া করে বাংলাদেশ দল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,