editor
প্রকাশিত: 2:38 PM, February 8, 2021
স্পোর্টস ডেস্ক:
অধিনায়ক জো রুটের রেকর্ডরাঙা ডাবল সেঞ্চুরিতে চেন্নাই টেস্টে ইংল্যান্ড রানের পাহাড় গড়েছিল দ্বিতীয়দিনেই। শেষ দুই উইকেটে আরও ২৩ রান যোগ করে রোববার তৃতীয়দিনের শুরুতে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৫৭৮ রানে। সেই পাহাড় ডিঙাতে নেমে ডম বেসের স্পিনে নাকাল হয়ে ৩৩৭ রানে গুটিয়ে গেছে ভারত। প্রথম ইনিংসে ২৪১ রানের লিড পায় ইংল্যান্ড। অর্থাৎ নিশ্চিত ফলোঅনে পড়ল ভারত।
কিন্তু বিরাট কোহলিদের সেই লজ্জা থেকে বাঁচালেন জো রুট। ভারতকে ফলোঅন করাল না ইংল্যান্ড। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে গেছে স্বাগতিকরা। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের ঝুঁকি নিতে চায়নি জো রুটের দল। এমন সৌজন্যবোধেও মন গলেনি ভারতের।বল হাতে নিয়েই ওপেনার ররি বার্নসকে সাজঘরে ফেরিয়েছে স্বাগতিকরা।
জোড়া আঘাত হেনেছেন রবিচন্দ্র অশ্বিন।অশ্বিনের ঘূর্ণিবলে অজিঙ্কা রাহানের হাতে কাচ তুলে দিয়ে শূন্যরানে ফেরেন ররি। এরপর ব্যক্তিগত ১৬ রানে পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হন ডম সিবলি।লরেন্সও বেশিক্ষণ টেকেননি। সিবলির চেয়ে দুই রান বেশি করে ইষান্ত শর্মার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৩ রান। ২৬ রান করে অপরাজিত আছেন প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক জো রুট। রানের খাতা খোলেননি অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের লিড বেড়ে এখন ৩০৫ রান।এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের পাহাড়ের জবাবে ৩৩৭ রানে থামে ভারত।
চেতেশ্বর পূজারা (৭৩), ঋষভ পন্ত (৯১) ও পরে টেলএন্ডার ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৮৫ রানের ইনিংস ছাড়া ভারতের আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক কোহলি করেছেন মাত্র ১১ রান। রোহিত শর্মা ইনিংসের শুরুতেই ৬ রানে আউট হয়ে যান।৬ উইকেটে ২৫৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। সুন্দর ৩৩ আর রবিচন্দ্রন অশ্বিন ৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। ৮০ রানের জুটি গড়েন তারা।
৩১ রান করে জ্যাক লিচের শিকার হন অশ্বিন।এরপর বাকিরা কেউ রান করতে পারেননি। তবে সুন্দর ইনিংসের শেষ পর্যন্ত একাই লড়েছেন। ১৩৮ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।ইংল্যান্ডের পক্ষে ৭৬ রানে ৪ উইকেট শিকার করেছেন ডম বেস। দুটি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার আর জ্যাক লিচ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,