admin
প্রকাশিত: 9:24 PM, February 9, 2021
স্পোর্টস ডেস্ক:
কুঁচকিতে চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে ঢাকা টেস্টে খেলবেন তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ঢাকা টেস্টে সাকিব যে খেলতে পারবেন না তা সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করে বিসিবি।
বিসিবি জানিয়েছে, চট্টগ্রাম টেস্টে বাম উরুতে চোট পান সাকিব। সেই চোটের কারণে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে খেলবেন না সাকিব। বায়ো বাবল সুরক্ষা থেকে বের হয়ে এই সপ্তাহ বিশ্রামে থাকবেন সাকিব। তার চোট সারিয়ে ফিটনেস ফিরে পেতে সাকিবের সার্বক্ষণিক সহযোগিতা করে যাবে বিসিবির মেডিকেল টিম। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি সাকিব।
প্রথম ইনিংসে ১৫০ বলে ৬৮ রান করেন। এর পর গত শুক্রবার উইন্ডিজের ব্যাটিং ইনিংসে মাত্র ৬ ওভার বল করেন। সে সময় কুঁচকির চোট মাথাচাড়া দিয়ে উঠলে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামেন ইয়াসির আলী রাব্বি।
শুক্রবারই সাকিবকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান দলের ফিজিও দেবাশীষ চৌধুরী। স্ক্যান রিপোর্টে একই স্থানে নতুন চোটের সন্ধান মেলে।সেই সময় এক বিবৃতিতে বিসিবি জানায়, প্রথম টেস্টের আগে পাওয়া কুঁচকির চোট সামলে উঠলেও টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় বাম ঊরুর আরেক জায়গায় চোট পান সাকিব। প্রকারান্তরে এটি কুঁচকিতেই নতুন চোট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,