editor

প্রকাশিত: 10:52 AM, February 10, 2021

চট্টগ্রামের ভুলগুলো ঢাকায় করতে চান না মিরাজ!

চট্টগ্রামের ভুলগুলো ঢাকায় করতে চান না মিরাজ!

স্পোর্টস ডেস্ক:: ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি, বোলিংয়ে দুই ইনিংসেই ৪টি করে উইকেট। চট্টগ্রাম টেস্টের নায়ক হওয়ার কথা ছিল মেহেদী হাসান মিরাজের। কিন্তু শেষ দিনে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি করে সব আলো কেড়ে নিলেন কাইল মেয়ার্স। অভিষেকেই ইতিহাস গড়ে নায়ক ক্যারিবীয় ব্যাটসম্যান। আর মিরাজ হয়ে গেলেন এক ম্যাচে সেঞ্চুরি ও দুবার ৪ উইকেট নিয়েও হারের মুখ দেখা দ্বিতীয় ক্রিকেটার। দুর্ভাগা প্রথম জন জর্জ গ্রিফিন। ১৮৯৪ সালে সিডনিতে এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও ইংল্যান্ডের কাছে হেরেছিল গ্রিফেনের অস্ট্রেলিয়া।

চট্টগ্রাম এখন অতীত। ভবিষ্যৎ ঢাকার মিরপুরে। বৃহস্পতিবার শুরু সেই টেস্টে না জিতলে জুটবে সিরিজ হার। সেই ম্যাচের আগে গতকাণ কথা বলতে গিয়ে বারবার চট্টগ্রাম টেস্টের কথাই টেনে আনলেন মিরাজ। বললেন, চট্টগ্রামে করা ভুলগুলো যেন ফিরে না আসে শেরেবাংলায়, ‘তাইজুল ভাই খুব ভালো বোলিং করেছে, হয়তো আমি বা নাঈম (হাসান) যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো ওদের আরও একটা উইকেট পড়ার সুযোগ তৈরি হতেও পারত। ওরা হয়তো এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে দুই সেশনে। আমরা যদি চান্সগুলো নিতে পারতাম, তাহলে হয়তো (ফল) আমাদের পক্ষেই থাকত। একটা-দুইটা উইকেটই অনেক জরুরি ছিল। তাহলে পরের ব্যাটসম্যানের জন্য অত ইজি হতো না খেলাটা। আমরা ভুল করে গেছি, চেষ্টা করব যেসব ভুল করেছি, সেগুলো যেন পরের ম্যাচে না করি।’

সাকিব আল হাসানকে পুরো ম্যাচে না পাওয়াটাও ম্যাচে প্রভাব ফেলেছে বলেই মনে করেন মিরাজ। অফ স্পিনিং অলরাউন্ডার বললেন, সাকিব মাঠে না থাকায় দলের বাকি স্পিনারদের পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না আর, ‘সাকিব ভাই মাঠে থাকলে স্পিনারদের বিভিন্নভাবে পরামর্শ দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা সাকিব ভাইকে মিস করেছি।’

মিরপুর টেস্টে খেলবেন না সাকিব। কাল পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে ব্যাপারটা। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যের অনুপস্থিতিতে বাকিদের দায়িত্ব বেড়ে গেল বলেই মনে করছেন মিরাজ, ‘সাকিব ভাই থাকলে অনেক ভালো হতো, আমাদের ভুলগুলো কম হতো এবং আমাদের আত্মবিশ্বাস বেশি থাকত। কিন্তু যেহেতু সে নাই, আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাঈম আছে। আমাদের তিনজনের ওপরে বেশি দায়িত্ব থাকবে। আমরা চেষ্টা করব ভালো জায়গায় বল করার জন্য। চেষ্টা করব ওদের সহজে খেলতে না দিতে।’
এখন তো কোনো অপশনই নাই ওপরে ব্যাটিং করার। বাংলাদেশ দলে সিনিয়র খেলোয়াড়েরা আছেন, আমার হয়তো সুযোগ নেই। তবে আমি মনে করি, ইনশা আল্লাহ ৪-৫ বছর পর আমার সুযোগ আসতেও পারে।

চট্টগ্রামে তাঁর দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের পরও হেরেছে দল। তাতে অনেকটাই ফিকে হয়ে গেছে মিরাজের অর্জন। এ নিয়ে তেমন আক্ষেপ নেই বলেই জানালেন ২০১৬ সালে টেস্ট অভিষিক্ত অলরাউন্ডার, ‘না, ও রকম আক্ষেপ নেই। কারণ হলো, ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। খারাপ লাগছে যে দল হেরে গেছে। কারণ, আমরা আশাও করিনি যে হেরে যাবে। দল জিতলে হয়তো আমার পারফরম্যান্সটা আরও নজর কাড়ত বা খুব ভালো লাগত নিজের কাছে। শেষ পর্যন্ত তো আমরা কিন্তু দলের জন্যই খেলি। তারপরও বলব যে প্রথম সেঞ্চুরি করেছি, অবশ্যই ভালো লাগছে এবং এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা অর্জন।’

বয়সভিত্তিক ক্রিকেট ব্যাটিং–ক্রমের ওপরের দিকেই ব্যাটিং করতেন মিরাজ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেই মিরাজকে এখন ব্যাটিং করতে হয় লোয়ার অর্ডারে। ২৩ বছর বয়সী খেলোয়াড় এখন পাখির চোখ করেছেন ভালো করে ব্যাটিং–ক্রমের ওপরে উঠে আসার, ‘এখন তো কোনো অপশনই নাই ওপরে ব্যাটিং করার। বাংলাদেশ দলে সিনিয়র খেলোয়াড়েরা আছেন, আমার হয়তো সুযোগ নেই। তবে আমি মনে করি, ইনশা আল্লাহ ৪-৫ বছর পর আমার সুযোগ আসতেও পারে। আমি মনে করি, তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, নিজেকে প্রতিনিয়ত ঝালাই করতে হবে। বের করতে হবে আমার কোন কোন জায়গায় উন্নতি করার সুযোগ আছে সেগুলো।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,