editor

প্রকাশিত: 12:02 AM, February 11, 2021

সিলেটে শুরু হচ্ছে ক্রিকেট উৎসব : প্লেয়ার ড্রাফট সম্পন্ন 

সিলেটে শুরু হচ্ছে ক্রিকেট উৎসব : প্লেয়ার ড্রাফট সম্পন্ন 
করোনা মহামারির কারণে ক্রিকেটের স্থবিরতা কাটাতে মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেটে শুরু হচ্ছে ইভ্যালি-সিলেট টি-২০ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট। সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সহযেগীতায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জেলা স্টেডিয়ামে শুরু হবে এই আসরটি।
টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমায় কুশিয়ার ইন্টারন্যাশনাল কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্লেয়ার ড্রাফটস অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে সিলেটের ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো স্টার প্যাসিফিক টাইগার্স, সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স, কুশিয়ারা রয়্যালস, এম কে বি প্লাটুন ও সিলেট ইউনাইটেড।
ক্রিকেটের এই উৎসবে বাংলাদেশ জাতীয় দলের পাঁচজন ক্রিকেট তারকাকে আইকন খেলোয়ার হিসেবে রাখা হয়েছে। তারা হলেন অলক কাপালি, এনামুল হক জুনিয়র, ইমতিয়াজ হোসেন তান্না, আবু জায়েদ রাহি ও জাকির হাসান।
প্লেয়ার ড্রাফট অনুযায়ী আইকন প্লেয়ারের মধ্যে স্টার প্যাসিফিক টাইগার্সের হয়ে খেলবেন অলক কাপালী,
সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্সে জাকির হাসান, কুশিয়ার রয়্যালসে ইমতিয়াজ হোসেন তান্না, এম কে বি প্লাটুনে এনামুল হক জুনিয়র ও সিলেট ইউনাইটেডেরর হয়ে খেলবেন আবু জায়েদ চৌধুরী রাহি।
আয়োজকরা জানান, ক্রিকেটের এই আসরে সিলেটের স্থানীয় ও সারাদেশের প্রায় ১১৪ জনকে নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের মধ্য ২০ জন ‘এ প্লাস’ ক্যাটাগরির, ৪৩ জন ‘এ’ ক্যাটগরির, ও ৫১ জন ‘বি’ ক্যাটাগরির। প্রত্যেক দল একজন আইকন প্লেয়ারসহ এ প্লাস ক্যাটাগরির ৪ জন, এ ক্যাটাগরির ৫জন ও বি ক্যাটাগরির ৩ জন নিয়ে মোট ১৩ জনের একটি টিম গঠন করবে।
বুধবার সন্ধ্যায় প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, করোনার কারণে সিলেটের ক্রিকেট অঙ্গনে স্থবিরতা এসে গেছে। আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে এই স্থবিরতা কেটে যাবে। টুর্নামেন্টটি সফল করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেক সব ধরণের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জুনিয়র।
তিনি বলেন, করোনায় সারাদেশের ক্রিকেটে স্থবিরতা চলছে। অনেক ক্রিকেটার তাদের ফিটনেস হারিয়ে ফেলছেন। আমরা সিলেটের ক্রিকেটকে আবারো চাঙ্গা করতে এই টুর্নামেন্ট আয়োজন করেছি। আশা করছি সকলের সহযোগিতায় টুর্নামেন্টটি সফল হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,