admin
প্রকাশিত: 6:04 PM, February 11, 2021
র্স্পোটস ডেস্ক:
গুরুত্বপূর্ণ টসটাই সকালে হেরে বসেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। সিরিজ বাঁচানোর লড়াইয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিতে ব্যর্থ বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ সেশনের শুরুতেই উইন্ডিজের পঞ্চম উইকেট তুলে নিয়ে প্রথম দিনটা নিজেদের করে নেয়ার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে এনক্রুমাহ বনার ও জশুয়া ডি সিলভার ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে প্রথম দিনে সমানে সমান দু’দল। বনার-সিলভা শেষ সেশনে ব্যাট করেছেন ২৮ ওভার।প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান।
বনার ৭৪ ও সিলভা অপরাজিত ২৮ রানে।দুটি করে উইকেট শিকার আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলামের। সৌম্য সরকার নেন ১ উইকেট।বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ১ উইকেটে ৮৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। জন ক্যাম্পবেল ৩৬ রানে ফিরলে ভাঙে ৬৬ রানের উদ্বোধনী জুটি।লাঞ্চ বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় সেশনের প্রথম ১০ ওভারের মধ্যেই ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। শেন মোজলিকে (৭ রান) ফেরান আবু জায়েদ রাহী।
থিতু হয়ে যাওয়া সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে (৪৭ রান) সাজঘরের পথ ধরান সৌম্য সরকার। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি হাঁকানো কাইল মায়ার্স (৫ রান) ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই আবু জায়েদের দ্বিতীয় শিকারে পরিণত।৪ উইকেটে ১৪৬ রান নিয়ে চা বিরতিতে যায় উইন্ডিজ। পঞ্চম উইকেটে বনারের সঙ্গে অভিজ্ঞ জার্মেইন ব্ল্যাকউডের জমে ওঠা জুটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। চা বিরতির প্রায় ৩০ মিনিট পর নিজের বলে ব্ল্যাকউডের (২৮ রান) ক্যাচ নিয়ে ৬২ রানের জুটি ভাঙেন তাইজুল। তবে শেষ বিকেলে দৃঢ়তা দেখান বনার-সিলভা।
সিরিজ বাঁচানোর টেস্টে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। একাদশে সুযোগ পান সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও আবু জায়েদ রাহী। ক্যারিবিয়ানরা মাঠে নামে এক পরিবর্তন নিয়ে। কেমার রোচের বদলে আলজারি জোফেসকে নিয়ে একাদশ সাজায় উইন্ডিজ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,