editor

প্রকাশিত: 9:58 PM, February 12, 2021

মুজিববর্ষে মাহমুদ উস সামাদ চৌধুরী স্পোর্টিং ক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মুজিববর্ষে মাহমুদ উস সামাদ চৌধুরী স্পোর্টিং ক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফেঞ্চুগঞ্জ সার কারখানার মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে মাহমুদ উস সামাদ চৌধুরী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঝাঁকজমকপূর্ণ ভাবে গতকাল ১২ ফেব্রুয়ারি- শুক্রবার অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় রাগীব-রাবেয়া ক্রিকেট একাডেমি, ঢাকা দক্ষিণ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে।
মাহমুদ উস সামাদ চৌধুরী প্যাভেলিয়ানে শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও পারভেজ আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এস সি স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল সার কারখানার উপ-মহাব্যবস্থাপক এটিএম বাকি, শাহজালাল সার কারখানা প্রকল্প পরিচালক আনসার আলী শিকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়াত হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুদীপ্ত মালিক সুদেন, বিশিষ্ট ব্যবসায়ী গহর রাব্বানী, এম এস সি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আব্দুল মতিন, জালাল আহমদ, আওয়ামী লীগ নেতা মামুন আহমদ নেওয়াজ, মিসবাহ আহমেদ চৌধুরী, সিরাজুল ইসলাম খান, শাখাওয়াত হোসেন তরু, আব্দুল আওয়াল কয়েস, মইনউদ্দিন আহমদ, আব্দুল মালিক সাইস্তা, ফয়জুল ইসলাম মানিক,বিজন দেবনাথ প্রমুখ।
বিপুল দর্শক উপস্থিতিতে সুন্দর এই সারখানার খেলার মাঠে টস জিতে ঢাকা দক্ষিণ ক্রিকেট ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে।
জবাবে রাগীব-রাবেয়া ক্রিকেট একাডেমি ১০০ রানের লক্ষে ব্যাট করতে নেমে তারা ৮ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা শেষে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন রাগীব-রাবেয়া ক্রিকেট একাডেমির অধিনায়ক সায়েম আহমদ।
উদ্বোধনী খেলার পূর্বে প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী মাঠের মধ্যখানে গিয়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমি একসময় সারকারখানা স্কুলের ছাত্র ছিলাম। সেই সময়ে এই মাঠে আমি অনেক খেলাধুলা করেছি। ফলে এই মাঠের প্রতি আমার দূর্বলতা রয়েছে।
এমএসসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কিছুদিন পূর্বে এ মাঠের পাশে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করি। আজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো আগামী কিছু দিনের মধ্যে এমএসসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে মাইজগাঁও খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। পরবর্তীতে সার কারখানা মাঠে এথলেটিক্স সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হবে। কারণ বর্তমান প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে। খেলাধুলার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি ও সু-শৃংখল, মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলা সম্ভব।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সুবন চৌধুরী ও নুরুল ইসলাম।
এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার বিভিন্ন অভ্যন্তরীন রোড ও মাঠের চারপাশে তুরুণ-ফেস্টুন ও বিলবোর্ড দিয়ে বিভিন্ন সাজে সজ্জিত করা হয়।
টুনার্মেন্টে ২৪ টি টিম অংশগ্রহণ করে।
১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় বেসিক ক্রিকেট একাডেমী বনাম এসটিএ ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,