editor
প্রকাশিত: 4:08 PM, February 15, 2021
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম টেস্টে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও জয়ের মুখ দেখেনি মুমিনুলের দল। রোববার মিরপুর শেরেবাংলায় জেতার সম্ভাবনা জাগিয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ১৭ রানে হেরেছে বাংলাদেশ। এ হারের পর দেশের মাটিতে এই প্রথম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তেতো স্বাদ নিলেন টাইগাররা।যে কারণে এমন পরাজয় মেনে নিতে পারছেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সতীর্থদের এমন হার কাম্য নয় বলে হতাশা প্রকাশ করলেন তিনি।এনজিও ফ্রেন্ডশিপ আজ সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। সেখানেই ঢাকা টেস্টে পরাজয়ের বিষয়ে সাকিব বলেন , ‘ভেবেছিলাম ক্রিকেট নিয়ে কথা বলব না। তবু বলতে হচ্ছে। এ হার কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয়, সব খেলাধুলায় হারজিত থাকবে। এটি নিয়ে ভাবার কিছু নেই।’রোববার ম্যাচশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেছিলেন, টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বয়স ২০ বছর হয়ে গেছে। তবে আমার মনে হয় ওইভাবে কোনো উন্নতিই হয়নি এই ফরম্যাটে। আর মুমিনুলের এই বক্তব্যের বিপরীতটাই বললেন সাকিব। বললেন, ‘আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সব কিছুতেই উন্নতি হয়েছে।’উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে কুঁচকির নতুন ইনজুরিতে পড়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান সাকিব। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রানে করলেও দ্বিতীয় ইনিংসে মাঠেই নামতে পারেননি সাকিব। আর বল করেছেন মাত্র ৬ ওভার। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই ঢাকা টেস্টে খেলতে হয়েছে বাংলাদেশকে। প্রসঙ্গত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ২০, ২৩ ও ২৬ মার্চে যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে হবে ওয়ানডে তিনটি। এর পর ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিলে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে হবে টি-টোয়েন্টিগুলো। সে লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি দেশ ছাড়বে টিম বাংলাদেশ। আর পিতৃত্বকালীন ছুটির জন্য দীর্ঘ এই সফরে যাচ্ছেন না সাকিব।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,