editor
প্রকাশিত: 12:26 PM, February 16, 2021
স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের বাবা। এবার তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির– দু’জনেই বেশ রোমাঞ্চিত।
এ বিষয়ে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে সাকিব বলেন, “আমার তৃতীয় সন্তান আসবে। সেটা নিয়ে রোমাঞ্চিত আমরা দু’জন।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে আমেরিকায় ফিরতে হচ্ছে দেশসেরা এই ক্রিকেটারকে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ ব্যাপারে নিজের পরিস্থিতি ব্যাখ্যা করলেন সাকিব, বর্তমান পরিস্থিতিতে আমার স্ত্রীর পাশে থাকা জরুরি। তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই কোভিড পরিস্থিতিতে আমেরিকার অবস্থা অনেক খারাপ। সেখানকার হাসপাতালে স্বামী ছাড়া কাউকে থাকতে দেওয়া হয় না। তাই এই সময়ে আমার সেখানে থাকা খুব জরুরি।
নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়ার ব্যাপারে আরেকটি তথ্য দিয়েছেন সাকিব। জানিয়েছেন, তার চোট সারতেও নাকি লম্বা সময় লাগবে। তিনি বলেন, “ছুটিটা কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে বাধ্য হয়ে, আরেকটা ব্যক্তিগত। যে ইনজুরিটা সেটা সারতে আমার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। আপনি ফিজিওদের কাছ থেকে যদি পরিষ্কার নির্দেশনা পান তাহলে দেখবেন ছয় থেকে আট সপ্তাহ লাগবে। যেটাতে আমি মিস করার (নিউজিল্যান্ড সফর) খুব ভাল সম্ভাবনা একটা। যদি ছয় সপ্তাহ লেগে থাকে তাহলে আজকে থেকে যদি কাউন্ট করেন তাহলে পারব কি পারব না নিশ্চিত না। হয়ত টি-টোয়েন্টিটা পারব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। নতুন করে বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,