editor
প্রকাশিত: 5:29 PM, February 16, 2021
অনলাইন ডেস্ক
চেন্নাইয়ের স্পিনসহায়ক উইকেটের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে ভারত। অশ্বিন ও অভিষিক্ত আকসার প্যাটেলের নৈপুণ্যে ইংলিশদের মাটিতে নামাল ভারত। রেকর্ড ব্যবধানে টেস্ট জিতে সিরিজে সমতা আনলেন স্বাগতিকরা।দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়েছে ভারত। চার ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়
টেস্টে দলটির বিপক্ষে রানের দিকে এটি ভারতের সবচেয়ে বড় জয়। রানের বিচারে এশিয়ায় ইংল্যান্ডও এর চেয়ে বড় ব্যবধানে হারেনি আর কোনো দলের বিপক্ষে।
এর আগে ব্যাট হাতে দুই ইনিংসে আলো ছড়ান রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই পেলেন সেঞ্চুরির দেখা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ছাপ রাখলেন অশ্বিন। এ কারণে ম্যাচসেরাও হয়েছেন।দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ৪৮২ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেন সফরকারীরা। টপ অর্ডারদের হারিয়ে চতুর্থ দিনে ইংলিশদের মিডল অর্ডাররাও কিছু করতে পারেননি। অশ্বিন-প্যাটেলদের বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে ৫৪.২ ওভারে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেল জো রুটের দল।দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মঈন আলি। ৩৩ রান আসে অধিনায়ক রুটের ব্যাট থেকে। বাকিরা কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। তিনটি নিয়েছেন অশ্বিন আর দুটি কুলদীপ
ভারত ২য় ইনিংস: ২৮৬
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮২) ৫৪.২ ওভারে ১৬৪ (আগের দিন ৫৩/৩) (লরেন্স ২৬, রুট ৩৩, স্টোকস ৮, পোপ ১২, ফোকস ২, মইন ৪৩, স্টোন ০, ব্রড ৫*; ইশান্ত ৬-৩-১৩-০, প্যাটেল ২১-৫-৬০-৫, অশ্বিন ১৮-৫-৫৩-৩, সিরাজ ৩-১-৬-০, কুলদিপ ৬.২-১-২৫-২)।ফল: ভারত ৩১৭ রানে জয়ী।ম্যান অব দা ম্যাচ: রবিচন্দ্রন অশ্বিন।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,