editor
প্রকাশিত: 12:09 PM, September 20, 2020
২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ২০১২ সালের নভেম্বরে সে কথা বলার পর পেরিয়ে গেছে ৮ বছর। ২০২২ সন্নিকটে। বিশ্বকাপ দূরে থাক এশিয়ান কাপের চূড়ান্তপর্বও বাংলাদেশের কাছে অনেক দূরের ব্যাপার। লক্ষ্যের কথা বলে সে অনুযায়ী পরিকল্পনা না করা, উদ্যোগ না নেওয়ার অভিযোগে এখন অভিযুক্ত বাফুফে সভাপতি।
কাতার বিশ্বকাপকে লক্ষ্য বানানোর সময় সালাউদ্দিন দ্বিতীয় মেয়াদে ছিলেন বাফুফের মসনদে। এরপর ২০১৬ সালে তৃতীয় মেয়াদে নির্বাচন করে সে মেয়াদও শেষ করেছেন। চতুর্থ মেয়াদে নির্বাচন করার আগে এবার আর সালাউদ্দিনের মুখে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা শোনা গেল না। এবার নিজের পা বাস্তবের জমিনেই রেখেছেন তিনি। বলেছেন, চতুর্থ মেয়াদ শেষে তিনি বাংলাদেশকে ফিফার তালিকায় ১৫০তম স্থানের নিচে রাখতে চান।

বাফুফের সভাপতি হিসেবে ১২ বছর অতিক্রান্ত করেছেন সালাউদ্দিন। এই এক যুগে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক কিছুকে লক্ষ্য বানিয়েছেন। কিন্তু সে সব প্রতিশ্রুতির খুব কমই বাস্তবায়ন করতে দেখা গেছে। আগামী ৩ অক্টোবরের বাফুফে নির্বাচনকে সামনে রেখে আজ ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছেন সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। ১৮৭ তম স্থানে থাকা বাংলাদেশকে আপাতত ১৫০-এর নিচে নামিয়ে আনাকেই সালাউদ্দিন মনে করছেন বড় লক্ষ্যই। তাঁর সময়ই যে ফিফার তালিকায় ১৯৭-এ নেমে গিয়েছিল বাংলাদেশ।
সালাউদ্দিনকে আজ মনে করিয়ে দেওয়া হয়েছিল ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলার সেই লক্ষ্যের কথা। তিনি অবশ্য আজ বলেছেন, সরাসরি বিশ্বকাপে খেলার কথা তিনি কখনোই বলেননি। তিনি বলেছিলেন একটা লক্ষ্য স্থির করার কথা, ‘এখানে একটা কনফিউশন আছে। আমি বলেছি, আমরা বিশ্বকাপ খেলার চেষ্টা করব। একটা টার্গেট নিয়ে নামতে হবে তো। আমি যদি মক্কায় যেতে চাই, তাহলে মক্কার রাস্তাতেই হাঁটতে হবে। আমরা কাজ শুরু করেছি বাস্তবিকভাবে।’
বাস্তবতায় দাঁড়িয়ে সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ নির্বাচনী ইশতেহারে বলছে র্যাঙ্কিংয়ে উন্নতির কথা, ‘আগামী অক্টোবর ২০২৪ এর মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতির লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। যাতে করে ফিফায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ১৫০ এর নিচে নিয়ে যাওয়া যায়।’
2 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
3 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
3 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
8 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত