editor

প্রকাশিত: 12:58 PM, September 20, 2020

গ্রামের নারীদের আপত্তিকর ছবি তুলে ফেসবুকে পোস্ট করাই যুবকের ‘নেশা’

গ্রামের নারীদের আপত্তিকর ছবি তুলে ফেসবুকে পোস্ট করাই যুবকের ‘নেশা’

গোপনে মোবাইল ফোনে তোলেন এলাকার নারীদের আপত্তিকর ছবি। সেই ছবিগুলোই একটি ফেক অ্যাকাইন্ট থেকে পোস্ট করেন। গ্রামের নারীদের গোসলখানা, বাথরুমসহ বিভিন্ন জায়গায় ওঁৎ পেতে থাকে তার ক্যামেরা। সেখান থেকেই তোলেন আপত্তিকর এ সব ছবি। এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগ করেছেন ১০০ জন। লিখিত অভিযোগ করেছেন নাসির উদ্দিন নামের একব্যক্তি। এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাঠগ্রাম উপজেলায়।

এ ঘটনায় রিফাত হোসেন প্রধান (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। আটক রিফাত উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বেংকান্দা ধনিরটারী এলাকার আসাদুল ইসলাম প্রধানের ছেলে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিফাত এলাকার ও পার্শ্ববর্তী গ্রামের নারীদের গোসল ও প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার সময় গোপনে নিজের ফোনে নগ্ন ছবি ধারণ করেন। এই নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। গত বৃহস্পতিবার ওই ফেসবুক আইডিতে স্ত্রীর আপত্তিকর ছবি দেখে থানায় ওইদিনই অভিযোগ দেন একব্যক্তি। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রিফাত হোসেন প্রধানকে গ্রেপ্তার করে।

অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন বলেন, রিফাত হোসেন প্রধান আমার স্ত্রীর গোপনে নগ্ন ছবি ধারণ করে ফেসবুকে ভাইরাল করে দেয়। এ ছাড়াও তিনি প্রতিবেশী অনেকের মা, বোন, স্ত্রীসহ বিভিন্ন নারীর নগ্ন ছবি গোপনে তুলে ওই ফেসবুক আইডিতে আপলোড দেয়।

রিফাতের মা রিনা বেগম বলেন, আমার ছেলে রিফাতের মাথার সমস্যা। তাকে দিয়ে অন্য কেউ এ ধরণের ছবি প্রকাশ করেছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা