editor
প্রকাশিত: 6:19 PM, February 22, 2021
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর মির্জাগঞ্জে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি নুরুজ্জামান খানের তথ্য পুলিশকে দেয়ার সন্দেহে গ্রাম পুলিশকে (দফাদার) পেটালেন আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান লাভলুর চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর রামপুর গ্রামে কাজী বাড়িতে।আহত গ্রাম পুলিশ (দফাদার) মো. শফিকুল ইসলাম সোহাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃত নুরুজ্জামান একই এলাকার সোহরাব খানের ছেলে।আহত মো.শফিকুল ইসলাম সোহাগ অভিযোগ করেন, ওই দিন মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে কাজী বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে দীর্ঘ দিনের পলাতক হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুজ্জামান অবস্থান করছিলেন। খবর পেয়ে মির্জাগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর জের ধরে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর চাচাতো ভাই কাজী নজরুল ইসলাম ও কাজী কামরুল ইসলাম পুলিশকে তথ্য দেয়ার সন্দেহে আমাকে পিটিয়ে আহত করে।এ বিষয়ে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলু মোবাইল ফোনে জানান, ওয়ারেন্টভুক্ত আসামি নুরুজ্জামানকে পুলিশকে ধরিয়ে দেয়া নিয়ে গ্রাম পুলিশের দফাদার মো. শফিকুল ইসলাম সোহাগ এবং আমার চাচাতো ভাইদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। তাকে কোনো মারধর করা হয়নি।মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
S?H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,