editor
প্রকাশিত: 1:42 PM, February 23, 2021
অনলাইন ডেস্ক
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন টক অব দ্য কান্ট্রি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে খেলছেন না তিনি। দেশের হয়ে খেলা বাদ দিয়ে সাকিবের আইপিএলে রাইডার্সের হয়ে ব্যাট-বল ধরার সিদ্ধান্তের কড়া সমালোচনা হচ্ছে। খোদ সাকিবভক্তরাই তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি টাকার পেছনে ছুটছেন বলে মন্তব্য হচ্ছে। সাকিবের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব আরও দুতিন বছর আগেই নাকি টেস্ট খেলতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানান বিসিবি সভাপতি। এমতাবস্থায় সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা না রাখা নিয়ে দ্বিধায় বিসিবি। অর্থলগ্নিকারী ফ্রাঞ্চাইজিতে খেলতে সাকিবের দেশের হয়ে খেলা বাদ দেওয়ার সিদ্ধান্ত এটাই প্রথম নয়। এর আগেও টেস্ট খেলায় অনীহা দেখিয়েছিলেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে কাজের চাপ এড়াতে লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এবার মিস করছেন নিউজিল্যান্ড সফর। এরপরই জানা গেল আইপিএলের কারণে শ্রীলংকার বিরুদ্ধে টেস্টও খেলছেন না। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। তবে সাকিবভক্তদের কেউ কেউ এই দু:সময়ে দেশসেরা অলরাউন্ডারের পাশেও দাঁড়িয়েছেন। তাদেরই একজন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।তৃতীয় সন্তানসম্ভবা শিশির বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকে তিনি স্বামীর ছবির সঙ্গে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের একটি টুইট শেয়ার করেছেন।
সেই টুইটে হার্শা লিখেছেন– ‘অনেকেই দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে আইপিএল খেলার দিকে ঝুঁকছেন। সাকিবও শ্রীলংকার বিপক্ষে টেস্ট না খেলে নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলবেন। আগামী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ আছে। এ জন্যই হয়তো তিনি টেস্টের চেয়ে টি-টোয়েন্টিকে অগ্রাধিকার দিচ্ছেন।’হার্শার টুইটটি নি:সন্দেহের সাকিবের পক্ষে গেছে। টুইটের স্ক্রিনশটটি শেয়ার করে শিশির লিখেছেন– ‘তার (সাকিব) সবসময় একটি পরিকল্পনা থাকে’। শিশির বুঝাতে চেয়েছেন সাকিবের সিদ্ধান্ত সময়োচিত। তিনি স্বামীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। শিশির তার পোস্টে পরিকল্পনার কথা বললেও সাকিব অবশ্য তার পরিকল্পনার কথা এখনও প্রকাশ করেননি। তবে গত ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিবের ভিন্ন ধরনের পরিকল্পনা যে কাজে লেগেছিল, সে তো জানাই আছে। ওই বিশ্বকাপে ব্যাট হাতে প্রচুর রান পান তিনি। শিশিরের এই পোস্টটি ইতো ভাইরাল হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত ১৩ হাজার মানুষ এতে লাইক দিয়েছেন। কমেন্ট করেছেন ৩৯২ জন। আর শেয়ার করেছেন ১৮৫ জন।প্রসঙ্গত, আইপিএল ২০২১-এর জন্য সাকিব আল হাসানকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,