editor
প্রকাশিত: 2:56 PM, February 23, 2021
অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন কারখানাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ববিন জব্দ করেছে কোস্টগার্ড।আজ ভোরে উপজেলার গোসাইবাগ পান্না সিনেমা হলের পেছনে চেয়ারম্যানের মালিকানাধীন কারেন্ট জাল আয়রনের ফ্যাক্টরি সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি এবং তন্ময় ফিশিং নেট ও কারেন্ট জাল উৎপাদনকারী রানা মুন্সী নামে ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।কোস্টগার্ড সূত্রে জানা যায়, অভিযানে এক কোটি ৯৭ লাখ মিটার কারেন্ট জাল, বিপুল পরিমাণ ববিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা। এ সময় দুজনকে আটক করা হলেও সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি নামের কারেন্ট জাল আয়রন ফ্যাক্টরির মালিক গোলাম মোস্তফা পালিয়ে যান।পরে জব্দকৃত কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।পাগলা কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লে. আশমাদুল বলেন, পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা রাজনৈতিক প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে অনেকটা প্রকাশ্যে কারেন্ট জালের ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে আসছেন।গোপন তথ্যের ভিত্তিতে তার ফ্যাক্টরিতে অভিযান চালায় কোস্টগার্ড। পরে এসব কারেন্ট জাল ও ববিন জব্দ করা হয়। বাকি আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার, জেলা মৎস্য অফিসার আব্দুল আলীম, পাগলা কোস্টগার্ড স্টেশনের চিফ পেটি অফিসার সানোয়ার হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান প্রমুখ।এ ব্যাপারে কারেন্ট জাল কারখানার মালিক অভিযুক্ত পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,