editor
প্রকাশিত: 2:31 PM, February 25, 2021
অনলাইন ডেস্ক
গোলাপি বলে ভারত-ইংল্যান্ডের দিবারাত্রির টেস্ট ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের।তবে উদ্বোধনের পর পরই স্টেডিয়ামের নাম বদলে ফেলা হয়েছে। সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে আর ডাকা হবে না একে। এখন থেকে এর নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বুধবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ডকে নিজের নামে করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্টেডিয়ামটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়েই এই স্টেডিয়ামের ধারণা তৈরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময়ে তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এক লাখ ৩২ হাজার মানুষ। এটাই হবে দুনিয়ার সবচেয়ে বড় খেলাধুলার স্টেডিয়াম। এ ঘটনার পর সমালোচনার ঝড় তুলেছেন মোদিবিরোধীরা।তারা জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের নামে স্টেডিয়ামের নামকরণ ভারতে নতুন না হলেও কোনো নেতার জীবদ্দশায় বিষয়টি ঘটেনি। জওহরলাল নেহরুর নামে রয়েছে ৯টি স্টেডিয়াম। দিল্লি, গুয়াহাটি, বিজয়ওয়াড়াতে ইন্দিরা গান্ধীর নামেও স্টেডিয়াম রয়েছে। ডেরাডুনে, হায়দরাবাদ, কোচিতে রাজীব গান্ধীর নামে স্টেডিয়াম তৈরি হয়েছে। অটল বিহারি বাজপেয়ির নামে রয়েছে দুটি। নামকরণের সময় এসব নেতা বেঁচে ছিলেন না। অথবা তাদের কারও ক্ষমতায় থাকার সময়ে করা হয়নি। কিন্তু নরেন্দ্র মোদির বেলায় এমনটি ঘটেনি।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,