editor
প্রকাশিত: 5:24 PM, February 25, 2021
অনলাইন ডেস্ক:
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন-অর-রশিদ ও সংগঠনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।
হারুন-অর-রশিদ বলেন, আগামী ৩১ মার্চের মধ্যে এমপিওভুক্তির ঘোষণা না এলে ৬ এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।তিনি জানান, এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে আগামী ১১ ফেব্রুয়ারি টানা তিন দিন জেলায় জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছিল। চলতি বছরেও স্থানীয় সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল বলেন, ‘বিধি মোতাবকে নিয়োগ পাওয়া সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে প্রতি মাসে মাত্র ১২ কোটি এবং বছরে ১৪৪ কোটি টাকার বাজেট ব্যয় বরাদ্দ দিলেই সমস্যার সমাধান হবে। মানবেতর জীবন থেকে মুক্তি পাবে সাড়ে ৫ হাজার পরিবারের সদস্যরা।
অথচ বিগত ২৮ বছর ধরে আমরা বঞ্চিত হয়েছি।’সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেয়ার কথা থাকলেও অধিকাংশ কলেজে তা দেয়া হয় না। শিক্ষকরা দীর্ঘ ২৮ বছর ধরে পেশাগত দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন-কর্মসূচির পালন করার পরেও বেতন-ভাতা থেকে শিক্ষকরা বঞ্চিত।মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিসহ রংপুর বিভাগ ও পাবনা জেলা শাখার অর্ধশতাধিক শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,