editor
প্রকাশিত: 1:58 PM, February 27, 2021
অনলাইন ডেস্ক
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচে ঘটেছে লংকাকাণ্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।ম্যাচের ১৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর রাকিব হোসেন দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করেন মোহামেডানকে সমতায় ফেরান শহীদ রাকিব খান।এমন ফলাফলে দুই দল ও সমর্থকদের সন্তুষ্ট থাকার কথা ছিল। কিন্তু ঘটল উল্টোটাই। হাতাহাতির ঘটনাও ঘটেছে এ ম্যাচে। যে কারণে অসন্তুষ্ট হয়ে মোহামেডানের অধিনায়ক আবু হাসান চৌধুরী প্রিন্স ও চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজকে লালকার্ড দেখিয়েছেন রেফারি। এতো গেল মাঠে খেলোয়াড়দের উত্তেজনার গল্প। ম্যাচের শেষ মুহূর্তে সেই উত্তেজনা ছড়ায় গ্যালারির দর্শকদের মাঝেও।মোহামেডানের গ্যালারিতে এসে এক দর্শক সাদা-কালো পতাকা ছিঁড়ে ফেলে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। ওই দর্শককে মোহামেডান সমর্থকরা মারতে উদ্যত হলে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এদিকে হাতাহাতির ঘটনায় মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরীর দাবি, আরমান আজিজ অকথ্য ভাষায় গালি দিচ্ছিলেন মোহামেডানের কোচ শন লেনকে। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। এ সময় রেফারি ভুবন মোহান তরফদার আমাদের দুজনকেই লাল কার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন। জানা গেছে, খেলা চলাকালীন মোহামেডানের আতিকুজ্জামানের থ্রোয়িং থেকে বল গিয়ে লাগে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার রাকিব হোসেনের গায়ে। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন প্রিন্স ও আজিজ।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,