editor
প্রকাশিত: 2:22 PM, March 3, 2021
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ড সফরে গিয়ে কড়া কোভিড প্রটোকল মেনে চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলনে নামার আগে তৃতীয়বারের মতো টাইগার ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে। যাতে সবারই ফলাফল নেগেটিভ এসেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৩শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিমানে চড়ে তামিম-মুশফিকরা। দেশ ছাড়ার আগেই করোনা পরীক্ষায় পাশ করতে হয় ক্রিকেটারদের। নিউজিল্যান্ড পৌঁছেই ফের করোনা পরীক্ষা করা হয়। নেগেটিভ ফলাফল নিয়ে দেশটির সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া নিয়মানুসারে কঠোর কোয়ারেন্টিনেন চলে যায় টাইগাররা। নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনের অষ্টম দিনের মাথায় করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে পৃথকভাবে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। এবার সেটিও শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস দলের সঙ্গে নিউজিল্যান্ডে অবস্থান করছেন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের সবার করোনা পরীক্ষার ফলাফল তৃতীয়বারের মতো নেগেটিভ এসেছে। ফলে প্র্যাকটিসে ফিরতে আর কোনো বাধা নেই ক্রিকেটারদের।’ কড়া কোভিড প্রটোকল মেনে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৩০ মিনিট রুমের বাইরে হাঁটাচলার অনুমতি ছিল ক্রিকেটারদের। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে কথা বলতেন তামিম-তাসকিনরা। কঠোর কোয়ারেন্টিন পালনের পর একসঙ্গে জিমে দেখা গিয়েছে আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানকে। আগামী ২০শে মার্চ মাঠে নামবে দুই দল। দুই দলের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। ওয়ানডে সিরিজ শেষ হলেই দুই দল ফের মাঠে নামবে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,