editor
প্রকাশিত: 2:44 PM, March 7, 2021
অনলাইন ডেস্ক
৩০ ওভার খেলার পর জানা গেল মাঠের এক খেলোয়াড়ের করোনা পজিটিভ। এ খবর শোনার পর পরই তড়িঘড়ি করে ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়াল।শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যকার ম্যাচে ঘটে এ ঘটনা। ম্যাচ অফিসিয়াল থেকে জানানো হয়, আয়ারল্যান্ডের একাদশে থাকা পেসার রুহান প্রিটোরিয়াস করোনাভাইরাসে আক্রান্ত। যে কারণে ম্যাচটি ওই দিনের জন্য পরিত্যক্ত করা হয়।ওই ঘটনার দুই দিনের মাথায় রোববার সেই প্রিটোরিয়াসকে দেখা গেল মাঠে। আইরিশদের হয়ে ইনিংস ওপেন করতে নেমে তিনি করলেন ৯০ রান!অবিশ্বাস্য হলেও একদিন পরেই তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তাই রোববারের বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামতে কোনো বাধা ছিল না তার।শুধু প্রিটোরিয়াসের বেলায়ই নয়, শনিবার রাতে পাওয়া রিপোর্টে নেগেটিভ হন দুদলের সবাই। তাই সূচি অনুযায়ী রোববার সকালে চট্টগ্রামে শুরু হয় একদিনের ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ।আর ম্যাচে ফিরেই দুর্দান্ত ইনিংস খেললেন একদিনেই করোনা থেকে মুক্তি পাওয়া রুহান প্রিটোরিয়াস।এদিকে প্রিটোরিয়াসের করোনা পজিটিভ রিপোর্টটি ভুল হতে পারে বলে ধারণা করছেন চট্টগ্রামে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার দিনই গণমাধ্যমকে তিনি বলেছিলেন, আয়ারল্যান্ডের ক্রিকেটাররা এখানে আসার পর ওদের একজনের পজিটিভ এসেছিল। তাকে ২৪ ঘণ্টা আলাদা রাখা হয়েছিল। পরের পরীক্ষায় নেগেটিভ আসে। এবারও তেমন কিছু হতে পারে। যে ক্রিকেটারের পজিটিভ এসেছে তার কোনো লক্ষণই নেই। হাঁচি-কাশি-জ্বর কিছুই নেই। কিছু থাকলে তো বোলিং করতে পারত না। একদম ঠিক আছে সে।২৪ ঘণ্টা আইসোলেশনে থেকে ফিরে আজ মাঠে ওপেনার হিসাবে নামেন ৩০ বছর বয়সী প্রিটোরিয়াস। জেমস ম্যাককলামের সঙ্গে মিলে গড়েন ৮৮ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে স্টিফেন ডোহেনির সঙ্গে ৮৫। বাংলাদেশের বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের স্পিনে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন প্রিটোরিয়াস। এর আগেই খেলে ফেলেন ১২৫ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস।এ প্রতিবেদন লেখার সময় নির্ধারিত ৫০ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৬৩ রান। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন সুমন খান ও রকিবুল হাসান। একটি করে পেয়েছেন মুকিদুল ইসলাম ও শফিকুল ইসলাম।
S/H(Ripa-6)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,