editor
প্রকাশিত: 3:02 PM, March 7, 2021
অনলাইন ডেস্ক
শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। লাতিন আমেরিকা অঞ্চলের চলতি মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত হয়ে গেছে।অর্থাৎ ৩১ মার্চ মাঠে গড়াচ্ছে না ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ।দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) শনিবার এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস পরিস্থিতিতে কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণে কাতার বিশ্বকাপ-২০২২ বাছাইপর্বের মার্চের পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। ম্যাচগুলোর সূচি পরে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, বাছাইপর্বের লড়াইয়ে মার্চের ২৫, ২৬, ৩০ ও ৩১ তারিখে লাতিন আমেরিকার দলগুলোর খেলা ছিল। যার একটি ম্যাচ ছিল সুপার ক্ল্যাসিকো, তথা ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। ৩১ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল নেইমার-মেসিদের খেলা।কিন্তু করোনাবিধির কারণে দেশের হয়ে সেই ম্যাচে মেসি ও নেইমার খেলতে পারছেন না বলে জানা গিয়েছিল। করোনাভাইরাস পরিস্থিতিতে ইউরোপের ক্লাবগুলো দলের প্রধান খেলোয়াড়দের ছাড়তে রাজি হয়নি।এমন পরিস্থিতিতে অবশেষে বাছাইয়ের সব ম্যাচই স্থগিত করে দিল কনমেবল।লাতিন অঞ্চলের বাছাই টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে আর্জেন্টিনা। তারপর যথাক্রমে ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ের অবস্থান।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,