editor
প্রকাশিত: 7:37 PM, March 7, 2021
বয়েজ অব গোয়াবাড়ীর আয়োজনে সিলেট নগরীর পাঠানটুলাস্থ গোয়াবাড়ী এলাকায় ১ম খালিকুজ্জামান খালিছ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৬ মার্চ শনিবার রাতে অনুষ্ঠিত হয়।
গোয়াবাড়ী জামে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে ও প্রথম বিভাগ ক্রিকেট লীগের সহকারী সম্পাদক এহিয়া আহমদ সুমনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় এনামুল হক জুনিয়র, বিশিষ্ট মুরব্বি বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আবুল মহসিন চৌধুরী মাসুদ, সুদীপ দে, জুমাদিন আহমদ, রাহাত তরফদার, মাহফুজ চৌধুরী জয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খাঁন, গোয়াবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান মতিন, খালিকুজ্জামান খালিছ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিলেট শাখা ব্যপস্থাপক দেবজ্যোতি মজুমদার রতন, আলমগীর আলম, গোলাম মোস্তফা খান, আব্দুল হাকিম, মোহনা সমাজ কল্যাণ সংস্থা (ব্লক-সি গোয়াবাড়ী) শাখার সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান মাহি-সহ আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ প্রমুখ।
খেলায় মা মহলকে পরাজিত করে এস এম এস একতা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের পাশাপাশি বর্তমান যুব সমাজকে মাদকামুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,