editor
প্রকাশিত: 1:53 PM, March 8, 2021
অনলাইন ডেস্ক
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসির টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ভারত। পেছনে ফেলেছে এতোদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা নিউজিল্যান্ডকে।পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করেছেন বিরাট কোহলি এন্ড কোং।সেখানেও অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। ভেন্যু এখনও নিশ্চিত না হলেও আগামী ১৮ জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। প্রশ্ন উঠেছে ফাইনাল যদি ড্র হয় অর্থাৎ অমীমাংসিতভাবে শেষ হয় তবে কার হাতে উঠবে শিরোপা? কোহলি নাকি কেন উইলিয়ামসনের?এটি টি-টোয়েন্টি বা ওয়ানডে নয় যে, জয়-পরাজয় নিশ্চিত হবেই। টেস্টে ড্র হওয়াই তো স্বাভাবিক ব্যাপার।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ লিগের অন্তর্গত ম্যাচ ড্র বা টাই হলে পয়েন্ট ভাগ করে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ফাইনালে পয়েন্ট ভাগাভাগির বিষয়টিই নেই। তবে ফাইনাল ম্যাচ ড্র হলে কাদের মুখে হাসি ফুটবে? এ প্রশ্নের সমাধানে অবশ্যই দ্বারস্থ হতে হবে আইসিসির কাছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিয়মে কী বলছে?জানা গেল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাই হলে উভয় দলকেইযুগ্মচ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি। মানে পয়েন্ট নয়, কাপ ভাগাভাগির করবেন কোহলি ও কেন উইলিয়ামসন।যদিও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তবুও অমীমাংসিত ফলাফলের মীমাংসায় অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর কোনে নিয়ম নেই। তাহলে রিজার্ভ ডের উদ্দেশ্য কী?আইসিসি বলছে, প্রাকৃতিক বা অন্য কোনো কারণে নেট প্লেয়িং টাইমের (আইসিসি নির্ধারিত খেলার নূন্যতম সময়) কোটা পূর্ণ করা না গেলে একমাত্র তখনই ম্যাচ রিজার্ভ ডে বা ষষ্ঠ দিনে গড়াবে। অন্যথায় নয়। অর্থাৎ পাঁচদিনে টেস্টে প্রতিদিন ৬ ঘণ্টা করে মোট ৩০ ঘণ্টা খেলা মাঠে না গড়ালে ষষ্ঠ দিনের কথা ভাববে আইসিসি।সে ক্ষেত্রে যদি ম্যাচের কোনো একদিন বৃষ্টি বা মন্দ আলোর জন্য এক ঘণ্টার খেলা নষ্টহয় এবং যদি পাঁচ দিনের মধ্যে বেশি ওভার খেলে সেই ঘাটতি পূরণ করে দেওয়া যায় তবে রিজার্ভ ডেতে ম্যাচ গড়াবে না।আগামী ১৮ থেকে ২২ জুন পর্যন্ত লর্ডসে খেলা হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেই ম্যাচটি এখন লর্ডস থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে।
S/H(Ripa-6)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,