editor
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
অনলাইন ডেস্ক
ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা পেসার শাহাদাত হোসেনের। মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ক্রিকেটে ফেরার আর্জি করেছিলেন শাহাদাত।মানবিক দিক বিবেচনা করে জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে সব ধরনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সোমবার বলেছেন, গত বছর জাতীয় লিগ চলার সময় শাহাদা শৃঙ্খলা ভঙ্গ করেছিল। ক্রিকেট বোর্ড ওকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে। কিছুদিন আগে ও আমাকে ফোন করেছে। চিঠিও দিয়েছে। নিজের সমস্যার কথা জানিয়েছে। তার মায়ের ক্যান্সার। সে ক্রিকেট খেলতে পারছে না। তার বিষয়টি বিবেচনা করে আমি কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলেছি। সবাই ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা শৃঙ্খলা কমিটির চেয়ারম্যানকে অনুরোধ করেছি। আশা করছি ইতিবাচক কিছুই হবে। শাহাদাত যেন এবারের এনসিএল থেকে পুরো ঘরোয়া ক্রিকেট খেলতে পারে সেই আশা করছি।গত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন সতীর্থ আরাফাত জুনিয়রের গায়ে হাত তুলে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন শাহাদাত। সেই সঙ্গে তাকে নগদ তিন লাখ টাকা জরিমানা গুনতে হয়
S/H(Ripa-6)
6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
1 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
6 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
8 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
1 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।