editor

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

করোনা টেস্টের সময় হঠাৎ চিৎকার করে উঠলেন শচীন

করোনা টেস্টের সময় হঠাৎ চিৎকার করে উঠলেন শচীন

6

অনলাইন ডেস্ক

8

লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের ব্যক্তিত্ব বরাবরই ইর্ষণীয়। তাকে নিয়ে যারা হিংসা করেন, তারাও তার আচরণ হিসেবে আজ অবধি প্রশ্ন তুলতে পারেননি। নিরহংকারী এই কিংবদন্তিকে খুব একটা মেজাজ হারাতে দেখা যায়নি। না ক্রিকেটে না ব্যক্তিগত জীবনে। যে কোনো জায়গায় হাসিঠাট্টায় মেতে ওঠেন তিনি।  কিন্তু করোনা টেস্ট করতে গিয়ে কী হলো শচীনের। হঠাৎ সিরিঞ্জ দেখে চিৎকার দিয়ে উঠলেন তিনি, যা দেখে রীতিমতো ভেবাচেকা খেয়ে যান স্বাস্থ্যকর্মীরাও। কিছুক্ষণ পর বোঝা গেল আসলে মজা করেই চিৎকার দিয়েছেন ভারতীয় কিংবদন্তি। ভারতের রায়পুরে সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে পরে ম্যাচে খেলবে ভারত। মূল লড়াইয়ের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে যান শচীন।সেখানে পিপিই পরা এক স্বাস্থ্যকর্মী শচীনের নমুনা নিতে আসেন। এর পরই নিজের নাক ধরে মুখ বিকৃত করতে থাকেন শচীন। হঠাৎ করে চিৎকার করে বসেন। শচীনকে দেখে ঘাবড়েই যান নমুনা নিতে আসা ওই স্বাস্থ্যকর্মী। ভাবেন, হয়তো বড় কোনো সমস্যা হয়ে গেছে। কিন্তু একটু পর ঘোর কাটে। দেখেন শচীনের মুখে একগাল হাসি। বুঝতে পারেন, মজার ছলেই একটু ভয় দেখানোর চেষ্টা করেছেন ‘লিটল মাস্টার’।ওই ঘটনার ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শচীন। ক্যাপশনে লিখেছেন—‘আমি ২০০ টেস্ট খেলেছি। আর ২৭৭ বার কোভিড টেস্ট করেছি। মুড হালকা করতে একটু মজা করলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে টেন্ডুলকারের এই ভিডিও।অবশ্য এই ভিডিওর পাশাপাশি টেন্ডুলকারের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজের ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ওই ভিডিওতে দেখা গেছে— টেন্ডুলকারের কনুইয়ে কয়েকটা সুচ ফোটানো রয়েছে। সেটি দেখিয়ে শচীনের একসময়ের সতীর্থ শেবাগ বলছেন— ‘দেখেন আমাদের ভগবানকে। এখনও খেলা ছাড়ছেন না। সুচ ফুটিয়েও খেলে যাচ্ছেন।’ জবাবে টেন্ডুলকারের আরেক সতীর্থ অলরাউন্ডার যুবরাজ সিং বলেন— ‘তুমি শের। ও হচ্ছে বব্বর শের। এত সহজে ও হারবে না।’ এই ভিডিওতেও মজা করতে দেখা গেছে সবাইকে।

7

S/H(Ripa-5)

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

4 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

2 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

1
3