editor
প্রকাশিত: 1:42 PM, March 13, 2021
অনলাইন ডেস্ক
মাশরাফি বিন মুর্তজা সরে দাঁড়ালে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক করা হয় তামিম ইকবালকে। দায়িত্ব পাওয়ার পর করোনার কারণে অধিনায়কত্ব উপভোগ করার সুযোগ খুব একটা পাননি তিনি। অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ খেলেছেন তামিম। আর সেখানে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। তামিমের নেতৃত্বে ৩-০ ব্যবধানে অসাধারণ এক সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে অনেকেই এই সাফল্যে তামিমকে অতটা কৃতিত্ব দিতে রাজি নন। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন না হোল্ডার, শাই হোপ, হেটমেয়ারদের মতো প্রথমসারির ১০ ক্রিকেটার।তাই আসন্ন নিউজিল্যান্ড মিশনে তামিমের নেতৃত্বে বাংলাদেশ দল কেমন পারফরম্যান্স দেখায় তার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা।সিরিজটিকে কঠিন চ্যালেঞ্জ মানছেন তামিমও। তবে তামিম ইকবালকে নিয়ে দারুণ আশাবাদী দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। তামিমের প্রশংসা করেন ভেট্টোরি বলেন, বাংলাদেশের সৌভাগ্য যে এই সফরে দলের অধিনায়ক তামিম ইকবাল। এভাবেই তামিমের ভূয়সী প্রশংসা করলেন এই সাবেক কিউই তারকা।কুইন্সটাউনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়ে বৃহস্পতিবার বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় ভেট্টোরি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান, কারণ তারা এই সফরে এসেছে তামিমের অধিনায়কত্বে। তামিম খুবই খোলামেলা মানসিকতার। সে এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। সে বোঝে আগে কী ভুল করেছে বা করা হয়নি। এবার কোন ব্যাপারগুলোকে নিয়ে বেশি ভাবতে হবে তা তার জানা। সেই ব্যাপারে সে খুবই ইতিবাচক।’ভেট্টোরি আরও বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব ভালো একটি শুরু করার জায়গা এই নিউজিল্যান্ড।বাংলাদেশ এই সিরিজে নতুন কিছু চেষ্টা করবে। আমরা জানি নিউজিল্যান্ড দারুণ একটি দল যারা সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছে। আশা করছি বাংলাদেশ পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে।’উল্লেখ্য, অধিনায়ক হিসেবে এটাই তামিমের প্রথম বিদেশ সফর। তবে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি খেলা ক্রিকেটারও তামিম। এ নিয়ে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে গেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন সংস্করণ মিলিয়ে সেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনিই। এছাড়া নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও আছে এ ড্যাশিং ওপেনারের।তামিমের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন কিউই কিংবদন্তি ভেট্টরি। তাই এই সফরে অধিনায়ক হিসেবে তামিমকে পাওয়া টাইগারদের জন্য সৌভাগ্য বলছেন ভেট্টোরি।
S/H(Ripa-6)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,