editor
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
অনলাইন ডেস্ক
খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ২০ বছর ধরে টেস্ট খেললেও কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। তবে মৃত্যুর আগপর্যন্ত তার দল উন্নতি করে যাবে। গোল বলের খেলায় শেখার শেষ নেই।মাস পেরুতে না পেরুতেই ভোল পাল্টালেন টেস্ট অধিনায়ক। বলেলেন, আর শিখতে চান না। এবার টেস্ট জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মুমিনুল হক এমনটাই জানালেন।পরাজয়ের বৃত্ত থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।সাক্ষাৎকারে মুমিনুল বলেন, ‘আমি আর শিখতে চাই না। আমরা গত ২০ বছর ধরে শিখছি। এখন যদি আরও ১০ বছর শিখতে হয়, তাহলে আমাদের ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। এই শেখার পুরো প্রক্রিয়াটাই মূল্যহীন, যদি আপনি জিততে না পারেন।’শেখার বিষয়টি স্পষ্ট করেন মুমিনুল, ‘আমাদেরকে দ্রুত শিখে তার অনুশীলন মাঠেই করে দেখাতে হবে। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি আমাদের র্যাং কিং বাড়াতে না পারি তাহলে এই শেখা কিংবা অভিজ্ঞতার কোনো দাম নেই। আমি স্পষ্ট করেই বলতে চাই, আমাদের এখন টেস্ট ক্রিকেট শেখার চেয়ে জেতাটা মূখ্য।’এ মুহূর্তে দেশে একা একাই অনুশীলন করে যাচ্ছেন মুমিনুল হক। কারণ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এখন নিউজিল্যান্ডে অনুশীলনে ব্যস্ত জাতীয় দল। সীমিত ওভারের দলে না থাকায় তামিম বাহিনীতে যোগ দেননি মুমিনুল। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। সেই সিরিজেই জয় প্রত্যাশী মুমিনুল হক।
1 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
3 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
8 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
3 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা