editor
প্রকাশিত: 1:53 PM, March 13, 2021
অনলাইন ডেস্ক
মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি লাইনে বাজপাখির মতো উড়ে নিশ্চিত ছক্কা বাঁচিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। এর চেয়ে বেশি চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করেছিলেন ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। শারজায় আইপিএল ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সুপারম্যানের মতো উড়ে ছক্কা বাঁচান তিনি। পুরানের ওই ফিল্ডিংয়ে ভারতের লিজেন্ড এতোটাই মুগ্ধ হন যে, তার দেখা সর্বকালের সেরা বাউন্ডারি সেভ আখ্যা দেন।এবার আমদাবাদে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলের ছক্কা বাঁচানোর ফিল্ডিংকে শচীন কী বলবেন তা জানতে ইচ্ছুক ক্রিকেটপ্রেমীরা। কারণ অনেকের মতে রাহুলের নৈপুণ্য নিকোলাস পুরানকেও ছাপিয়ে গেছে। রাহুলের সেই ফিল্ডিং নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। মোতেরায় ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টি-২০ ম্যাচে এমন অসাধারণ ফিল্ডিং করেন রাহুল। দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে অক্ষর প্যাটেলের ডেলিভারিকে তুলে মারেন জোস বাটলার। বল চলে লং-অফের বাউন্ডারির দিকে। দর্শকরা ধরেই নিয়েছিল মাটি না ছুঁয়েই সীমনা পার করবে বলটি। কোনো ফিল্ডারের ধরার সাধ্যি নেই এটি। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালেন লোকেশ রাহুল। পেছন দিকে ঝাঁপিয়ে শূন্যে উড়ন্ত অবস্থায় বলকে তালুবন্দি করেন। তিনি দেখছিলেন বলসহ নিজেই ছক্কা হয়ে যাচ্ছেন। তাই মাটিতে আছড়ে পড়ার আগেই বল বাউন্ডারি লাইনের ভেতরে ছুঁড়ে দেন লোকেশ। যে কারণে ওই বলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ২ রান সংগ্রহ করলেও তা আর ছক্কা হয়নি। দলকে নিশ্চিত ছক্কার হাত থেকে বাঁচালেন রাহুল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,