editor
প্রকাশিত: 6:29 PM, March 14, 2021
সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ছালিয়া পশ্চিমপাড়া স্বাধীন বাংলা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ৮ম মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
৪নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে ও সংঘের সভাপতি আবদুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ। সিলেটের বিভিন্ন মাঠে ও পাড়া মহল্লায় খেলাধুলা করে আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেলোয়াড়রা সিলেটের সুনাম বৃদ্ধি করছে। এই সিলেটের অনেক খেলায় জাতীয় অঙ্গনে সিলেটের উজ্জল করেছে। তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ঠিক রাখা যায়। তিনি বলেন, আজকের এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রভাষক বদরুল আলম, ব্যবসায়ী আজির উদ্দিন,খাদিম নগর ইউনিয়নের পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লন্ডন প্রবাসি রাহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান, ব্যবসায়ী এমদাদুল হক, খাদিম নগর ইসলামি যুব পরিষদ এর সভাপতি নুর উদ্দিন শহরাব,সাধারণ সম্পাদক, এম এ আর আল আমিন, সাংবাদিক ইদ্রিছ,শিক্ষক আব্দুল বাছিত,
এ সময় উপস্থিত ছিলেন- মুরব্বী তৈমুছ আলী, সদর উপজেলা স্পোর্টস একাডেমি সদস্য আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ রবিউল হাসান শেরওয়ান, তহিদুর রহমান এনায়েত, ছালিয়া স্বাধীন বাংলা সমাজকল্যাণ সংঘ সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, বর্তমান সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তামিম আহমদ, শিবলু আহমেদ, আল আমিন, ইমাদ উদ্দিন, জুবায়ের আহমেদ শিপন, ইউনুস আলী প্রমুখ। খেলায় উমদার পাড়া-কে ট্রাইবেকার ১-০ গোলে পরাজিত করে লালবাজার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজ্ঞপ্তি
(নুরুল: ০১৩(১৪.০৩.২০২০)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,