editor
প্রকাশিত: 1:57 PM, March 16, 2021
স্পোর্টস ডেস্ক:: তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব- এটা পুরনো খবর। যে কারণে তিনি নিউজিল্যান্ড সফরে থাকবেন না বলে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন এবং স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগেই মা’কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
অবশেষে সুখবর মিলল যুক্তরাষ্ট্র থেকে। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান।
বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।
তৃতীয় সন্তান ঘরে আসতে আর বেশি বিলম্ব হলো না। জানুয়ারির ১ তারিখেই তৃতীয় সন্তান আগমনের সুখবর শুনিয়েছিলেন সাকিব। এর মাঝে দেশে আসেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলার জন্য। সিরিজের মাঝপথেই আক্রান্ত হন ইনজুরির। তখনই জানা গিয়েছিল, মার্চেই তার ঘর আলো করে আসবে তৃতীয় সন্তান এবং সে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না তিনি।
অবশেষে আজ তৃতীয় এবং প্রথম পুত্র সন্তানের বাবা হলেন তিনি। জানা গেছে, সন্তান ভূমিষ্টের পর ভালো আছেন মা-ছেলে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,