editor
প্রকাশিত: 9:01 AM, September 22, 2020
ডেস্ক রিপোর্ট:-
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। সোমবার সকাল থেকে তার ফুসফুস কাজ করছে না বলে পারিবারিক সূত্র জানিয়েছে। অন্যদিকে সোমবার রাত সোয়া ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘উনার ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নয়। দোয়া করবেন।’
জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত শনিবার তার শারিরীক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন রোববার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের জানান, ‘নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে ”করোনা নেগেটিভ” এসেছে।
মাহবুবে আলমের সুস্থতার জন্য প্রধানমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজখবর নিচ্ছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আবারও দোয়া প্রত্যাশা করেন তিনি। ৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,