editor

প্রকাশিত: 11:37 PM, March 21, 2021

সিলেটে বাড়ছে মানুষের ঢল, বাড়ছে করোনা

সিলেটে বাড়ছে মানুষের ঢল, বাড়ছে করোনা

নিজস্ব প্রতিবেদক
বসন্তে অশান্ত মানুষ। পরিবার পরিজন নিয়ে আর ঘরে বসে নেই পর্যটনকেন্দ্র, বিপণিবিতান, রাস্তাঘাট এবং হাট-বাজারে বাড়ছে মানুষের ঢল। চৈত্রের গরমে তাপমাত্রা বাড়ায় করোনার প্রভাব কমবে! এমন ভ্রান্ত ধারণা থেকে অসচেতন মানুষের মুখে জনসমাগমস্থলে নেই মাস্ক। মাছ বাজার থেকে অভিজাত বিপণিবিতান-সবখানেই সচেতনতার অভাব। আর করোনার টিকার প্রথম ডোজ নিয়েই অনেকে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় আক্রান্ত হওয়ার নজির রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চলায় সিলেটে আবারও বাড়ছে করোনার প্রকোপ। এসব কারণে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালে বাড়ছে করোনারোগী। বাড়ছে মৃত্যুও।  অথচ যুক্তরাজ্যে পাওয়া ‘এন৫০১ওয়াই’ করোনার নতুন স্ট্রেইন ভাইরাসের সন্ধান মিলেছে সিলেটেও। করোনার নতুন ধরনটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিশেষ করে শাবিপ্রবিতে গবেষণায় মিলেছে আরও ৩০ ধরনের করোনা ভাইরাসের সন্ধান। এসব ভাইরাসের ৬টি ধরনের অস্থিত্ব সিলেটে পাওয়া গেছে। যা বিশ্বের আর কোথাও মিলেনি। এসব কারণে যুক্তরাজ্য থেকে আসা ব্রিটিশ বাংলাদেশিদের দেশে আসার পরই এক সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু তারপরও মানুষের মধ্যে নেই সচেতনতা। যে কারণে করোনার ভয়াবহতার দিকে এগোচ্ছে সিলেট।
শীত মৌসুমে করোনা আক্রান্তে লাগাম টেনে ধরা গেলেও তাপমাত্রা বাড়ার প্রাক্কালে করোনা আবারও ছড়িয়ে পড়ছে সবখানে।  সরেজমিন দেখা গেছে, সিলেটের কাজিরবাজার মৎস্য আড়তে ওপরে ‘নো-মাস্ক, নো এন্ট্রি’ সাইনবোর্ড থাকলেও জনসমাগমস্থলে অধিকাংশের মুখে নেই মাস্ক। এ নিয়ে বাজার কর্তৃপক্ষেরও কোনো মাথা ব্যাথা নেই। এছাড়া জাফলংসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র পর্যটকমুখর থাকলেও মানুষের মাস্কবিহীন চলাফেরায় সচেতনার অভাব দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, এক সপ্তাহের সিলেটে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। মারা গেছেন দুই জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন।
শনিবার (২০ মার্চ) পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের ১০ মার্চ থেকে এ যাবত করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৭ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৭৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ২১৭ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালকের দায়িত্বে থাকা ডা. আনিসুর রহমান বলেন, মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। সরকার স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিলেও লোকজন সচেতন হচ্ছেন না। যে কারণে সিলেটে করোনার প্রভাব বাড়ছে।
গত এক সপ্তাহে দেড় শতাধিক আক্রান্ত ও দুই জনের মৃত্যু আমাদের জন্য অশনি সংকেত। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির